বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: নৃশংস খুনের ঘটনা ঘটল নদিয়ায়। সাতসকালেই দু’টি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় জেলার কল্যাণী শিল্পাঞ্চল এলাকা থেকে। মৃতদের পরিচয় জানা গিয়েছে। তাদের মধ্যে একজন আবার নাবালক। সে একাদশ শ্রেণির ছাত্র। অন্যজন মোজাইকের মিস্ত্রী। দু’জনের ক্ষতবিক্ষত দেহ রাস্তার উপরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। দু’জনেরই মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
[হুগলিতে লরির সঙ্গে ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪]
জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম দীপঙ্কর ঘটক (১৭)। সে স্থানীয় শিক্ষায়তন স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। বাড়ি কল্যাণী পুরসভা এলাকার বিদ্যাসাগর কলোনিতে। গতকাল ফোন করে বন্ধু আশিস মণ্ডল তাকে ডেকেছিল। বন্ধুর ফোন পেয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় দীপঙ্কর। ভালভাবে বন্ধুর বাড়িতেও পৌঁছেছিল ওই পড়ুয়া। তবে রাতে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে কোথায় গিয়েছিল কেউ জানে না। দ্বিতীয় জনের নাম সুশান্ত মণ্ডল(২৩)। এই যুবক পেশায় মোজাইকের মিস্ত্রী। তাঁর বাড়ি কল্যাণীর রবীন্দ্রপল্লিতে। তাঁর পরিবারের লোকজন জানিয়েছেন, বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুশান্ত। তারপর রাত বাড়লেও তিনি আর বাড়ি ফেরেননি। বেশি রাত হয়ে যাওয়ায় বন্ধুদের বাড়িতে আছেন, এই ভেবে পরিবারের লোকজন আর খোঁজখবর করেননি। এদিকে সকালেই তাঁর মৃতদেহ উদ্ধার হল এলাকা থেকেই। দুই পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের হয়েছে। তবে সন্দেহের তালিকায় কাউকেই রাখা হয়নি। ঘটনার তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ।
পড়ুয়া দীপঙ্করকে কী বলে বাড়ি থেকে ডেকেছিল বন্ধু আশিস, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বাড়িতে বেরিয়ে সে কোথায় গিয়েছিল, তাও জানার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে কর্মসূত্রে সুশান্তবাবুর সঙ্গে কারোর কোনও মনোমালিন্য হয়েছিল কি না তা জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। আপাতদৃষ্টিতে দুটি ভিন্ন পাড়ার বাসিন্দা এই দু’জন ব্যক্তিগতভাবে নিজেদের চিনতেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। দুটি মৃতদেহ একই জায়গা থেকে উদ্ধার হওয়ায় যোগসূত্রের গন্ধ পাচ্ছে পুলিশ। ধারাল অস্ত্র দিয়েই দু’জনকে খুন করা হয়েছে। তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়। শুরু হয়েছে তদন্ত।
[ভিডিও চ্যাটে হস্তমৈথুন অপরিচিত যুবকের, সাইবার সেলের দ্বারস্থ তরুণী]
সর্বশেষ খবর
-
যুবকের শরীরে জরায়ু, পেটের ভিতর অণ্ডকোষ! বন্ধ্যাত্ব পরীক্ষা করাতে গিয়ে মাথায় হাত চিকিৎসকের
-
‘প্রতারণার পর প্লে বয়দের অনুশোচনা হয়?’ বিগ বসের ঘরে র্যাপার বাদশাকে খোঁচা প্রাক্তন স্ত্রীর!
-
আষাঢ় থেকে কার্তিক দেবতাদের নিদ্রাকাল, তবু শরতেই কেন উৎসবের ছড়াছড়ি?
-
বর্জ্য থেকেই জ্বালানি! প্লাস্টিক দিয়ে এবার গ্যাস তৈরির পরিকল্পনা বিশ্বভারতীর
-
ইরান সমর্থিত হাউথির হাতে মারণাস্ত্র ‘এআই ক্লাউড’! প্রযুক্তির অপব্যহার নিয়ে মধ্যপ্রাচ্যে উদ্বেগ