অর্ণব আইচ: এনআরএস চত্বরে একসঙ্গে ১৬টি কুকুরছানা হত্যা মামলায় দুই নার্সিং পড়ুয়ার বিরুদ্ধে চার্জ গঠন করা হল। ঘটনার এক বছর পরই সোমবার শিয়ালদহ আদালতে হল এই চার্জ গঠন। অভিযুক্তদের বিরুদ্ধে সওয়াল করেন সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী। আগামী মাস থেকে এই মামলার শুনানি শুরু হচ্ছে বলে জানা গিয়েছে।
গত বছরের ১৩ জানুয়ারি এন্টালি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছিল। একসঙ্গে বস্তাবন্দি ১৬টি কুকুর ও কুকুর শাবকের দেহ উদ্ধার করা হয়েছিল। এর পরপরই একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে যায়। ফুটেজে দেখা যায়, নার্সিং কলেজের পিছনদিকে নৃশংসভাবে পেটানো হচ্ছে কুকুর শাবকগুলিকে। দুই নার্সিং ছাত্রী কাকদ্বীপের সোমা বর্মন ও বাঁকুড়ার মৌটুসি মণ্ডলকে পুলিশ শনাক্ত করে। দু’জনকেই গ্রেপ্তার করা হয়। পরে জামিনও পান তাঁরা। গত অক্টোবর মাসে এই মামলার চার্জশিট দেওয়া হয়।
[আরও পড়ুন: গণপিটুনি-সহ ২টি বিল নিয়ে তথ্য দেয়নি রাজ্য! সর্বদলীয় বৈঠকের ডাক রাজ্যপালের]
দুই পড়ুয়ার বিরুদ্ধে পশুকে আঘাত করার অভিযোগে ৪২৯ ধারা, প্রমাণ লোপাটের অভিযোগে ২০১ ধারা ও পশু অত্যাচার রোধে আইন লাগু করা হয়েছে। এই মামলার সাক্ষী ২৩ জন। এদিন এই মামলার চার্জ গঠন করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে সওয়াল করেন সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী। আগামী মাস থেকেই এই মামলার শুনানি শুরু হচ্ছে বলে জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ