সামনেই রথযাত্রা (Rath Yatra 2026)। শহরের যে রাস্তাগুলি দিয়ে রথযাত্রা হবে, সেই রাস্তাগুলির কোথাও যাতে খানাখন্দ না থাকে, সেদিকে নজর রাখতে হবে প্রত্যেক থানাকে। এই বছর শহরে ৭৬টি ছোট রথ ও ৮টি বড় রথ যাত্রা করবে। কলকাতার প্রত্যেকটি রথযাত্রার সঙ্গে থাকবে পুলিশ। আইন ও শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে দু’হাজার পুলিশ। লালবাজারের পুলিশকর্তা ও ডিভিশনের ডিসি-রাও থাকছেন রাস্তায়। রথযাত্রা ঘিরে কিছু এলাকায় বসাতে হবে অতিরিক্ত সিসিটিভিও। প্রত্যেক থানার ওসির সঙ্গে ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠক করে এমনই নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দা। রথযাত্রার রুটগুলি যাতে মসৃণ হয়, সেই ব্যাপারে পুরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন থানার আধিকারিকরা।
এর আগেই প্রত্যেক থানার ওসি ও পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করে শহরে রথযাত্রা যাতে সুষ্ঠুভাবে হয়, সেই ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন পুলিশ কমিশনার। সেই অনুযায়ী কলকাতায় যে রুটগুলি ধরে রথযাত্রা হয়, তার ম্যাপিং শুরু হয়েছে। নতুন কোনও রথযাত্রা বের হচ্ছে কি না, সেই তথ্যও জানতে হয়েছে পুলিশকে। ইতিমধ্যে কয়েকটি রথযাত্রার উদ্যোক্তাদের সঙ্গে আলোচনাও হয়েছে। ফের একটি বৈঠকে পুলিশ কমিশনারের নির্দেশ, রথযাত্রা ঘিরে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য রথযাত্রার উদ্যোক্তাদের সঙ্গে প্রত্যেক থানার ওসি ও পুলিশকর্তাদেরও একাধিকবার বৈঠক করতে হবে।
আরও পড়ুন:
লালবাজারের নির্দেশ, পুলিশ আধিকারিকদের রথযাত্রার রুট ধরে দিয়ে দেখতে হবে, রাস্তার কোথাও যেন খানাখন্দ না থাকে। আবার রথের মাথা যেন কেবল বা তারে আটকে গিয়ে কোনও দুর্ঘটনা না ঘটে। শহরে রথযাত্রা যাতে মসৃণ হয়, সেদিকে নজর দিতে হবে পুলিশকে। রথযাত্রা ছোট বা বড় হোক, প্রত্যেক যাত্রার সঙ্গে থাকবে পুলিশ। কোন রথযাত্রার সঙ্গে কত সংখ্যক পুলিশ থাকবে, তা থানাই ধার্য করবে। উল্টোরথ পর্যন্ত কোনও বিশেষ জায়গায় রথ রেখে পুজো করা হয়। কোনও ঘেরা জায়গায় রথ রাখা হলে সেইমতো পুলিশকে ব্যবস্থা নিতে হবে। অনেক জায়গায় রাস্তার উপর কোনও জায়গায় উল্টোরথ পর্যন্ত রথ রেখে দেওয়া হয়। থানাগুলিকে লালবাজারের নির্দেশ, কোনও আইন ও শৃঙ্খলার সমস্যা এড়াতে ওই রাস্তা ও জায়গাগুলি এই ক’দিনের জন্য সিসিটিভি ক্যামেরা দিয়ে ঘিরে দিতে হবে। ক্যামেরায় নজরদারি চালাবে থানা।
গত বছর কোনও অঞ্চলে রথযাত্রা ঘিরে কোনও সমস্যা হয়েছিল কি না, সেই ব্যাপারেও খোঁজখবর নিয়েছেন শহরের প্রত্যেকটি থানার আধিকারিকরা। সেই ধরনের সমস্যা যাতে এই বছর না হয়, সেই ব্যাপারে নিশ্চিত হতে হচ্ছে পুলিশকে। কোনও মিশ্রিত এলাকা দিয়ে রথ গেলে যাতে সম্প্রীতি ব্যহত না হয়, সেদিকে পুলিশকে নজর দিতে হবে। রথের মেলাগুলি যাতে সুষ্ঠুভাবে হয়, সেদিকেও নজর দেওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার। তার জন্য শহরে রথের মেলার তালিকা তৈরি করেছে প্রত্যেকটি থানা। অনেক রথের মেলাই উল্টোরথের পরও বহুদিন ধরে চলে। প্রত্যেকটি মেলায় যাতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকে, সেই ব্যবস্থা করা হচ্ছে। রথের মেলাগুলি ঘিরে যাতে আইন ও শৃঙ্খলার কোনও সমস্যা না হয়, সেই ব্যাপারে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আমেরিকায় ভয় দেখাচ্ছে সাইক্লোস্পোরা! ফল-সবজিতে লুকিয়ে পরজীবী! আক্রান্ত হাজার হাজার, কী এই অসুখ?
-
‘পাঞ্জাবে হিন্দু-শিখরা একসঙ্গে সতলুজ দেখছে’, ‘প্রোপাগান্ডা’ বিতর্কে কড়া জবাব পরিচালকের
-
ধর্ষণের আর্থিক সাহায্যেও দুর্নীতি! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ‘নির্ভয়া দিদি’ শ্রীরূপার
-
নয়ডার আবাসিক ভবনে বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ২, ভিতরে আটকে অন্তত ৫০ জন
-
প্রথম শ্রেণির পড়ুয়াকে ‘মুখমেহনে’ চাপ, বাংলার স্কুলেই যৌন হেনস্তার শিকার ছাত্র