পেশায় গৃহশিক্ষক, কত সম্পত্তির মালিক বারুইপুর কাণ্ডে ধৃত বামনেতা লাহেক আলি?
সিপিএমের রাজ্য কমিটির সদস্য লাহেক আলি।
বারুইপুরের খোদারবাজার এলাকার বাসিন্দা লাহেক আলি। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তাঁর। আর্থিক স্বচ্ছলতা ছিল না বললেই চলে। ছাত্রবস্থায় তিনি জড়িয়ে পড়েন এসএফআইয়ের সঙ্গে। সেই থেকেই শুরু। ২০০৫ সাল থেকে তিনি সক্রিয় ভাবে বাম রাজনীতির সঙ্গে যুক্ত হন। প্রথমে DYFI-এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন লাহেক। এরপর জড়িয়ে পড়েন সিপিএমের সঙ্গে। বর্তমানে সিপিএমের রাজ্য কমিটির সদস্য তিনি।
আরও পড়ুন:
ছাব্বিশের হলফনামা অনুযায়ী, লাহেক আলির নামে ২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। তাঁর স্ত্রীর নামেও রয়েছে ২ টি অ্য়াকাউন্ট। তবে কোনও অ্যাকাউন্টেই আড়াই হাজার টাকার বেশি ছিল না। একটি জীবনবিমা রয়েছে ৩ লক্ষ ৫০ হাজার টাকার। ২০১৪ সালে লাহেক আলি একটি বাইক কিনেছিলেন। সেটির দাম ৮৪ হাজার টাকা। লাহেক আলির নিজের সোনা নেই। তাঁর স্ত্রীর মোট সোনার পরিমাণ ২৫ গ্রাম। অর্থাৎ তাঁর সর্বমোট সম্পত্তি রয়েছে ৪...