সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার বনধের ফলে যানবাহনের ক্ষতি হলে তা পূরণ করবে রাজ্য পরিবহণ দপ্তর৷ শুক্রবার তা জানাল পরিবহণ দপ্তর৷ নির্দেশ জারি করে বলা হয়েছে, ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের হলে, বাহাত্তর ঘণ্টার মধ্যে মিলবে ক্ষতিপূরণের টাকা৷ সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন কোনও অভিযোগকারী৷
[ফুটপাতবাসী তরুণীকে খাবারের লোভ দেখিয়ে গণধর্ষণ, শহরে চাঞ্চল্য]
মাত্রা ছাড়া জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ২৪ ঘণ্টা ভারত বনধের ডাক দিয়েছে জাতীয় কংগ্রেস৷ যাকে সমর্থন জানিয়েছে বামেরা৷ ইস্যুকে সমর্থন জানালেও বনধে নামবে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস৷ সাংবাদিক সম্মেলন করে তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ তার বদলে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদ করার নির্দেশ দেওয়া হয়েছে দলের সমস্ত নেতাদের৷ এমত পরিস্থিতি সোমবার যে কার্যত স্তব্ধ হবে রাজ্য তা একপ্রকার ধরেই নিয়েছেন অনেকে৷ যেহেতু দুই বিরোধী রাজনৈতিক দল বনধের ডাক দিয়েছে, সেহেতু ওইদিন রাস্তায় যান নামালে ক্ষতির আশঙ্কা করছেন মালিকপক্ষ৷ অনুমান, সেই আশঙ্কা থেকেই হয়তো অনেকে সোমবার রাস্তায় বাস, ট্যাক্সি, অটো বা অন্যান্য যান নামানো থেকে বিরত থাকবেন তাঁরা৷ তবে সরকারেরই ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা এবার মালিকপক্ষকে অনেকটা স্বস্তি প্রদান করবে বলেও মনে করা হচ্ছে৷
[লাগামহীন জ্বালানির মূল্য, শনিবারও দাম বাড়ল পেট্রল-ডিজেলের]
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বনধ রাজনীতির বিপক্ষে শাসকদল৷ সেই কারণেই কংগ্রেস ও বামেদের ইস্যু ভিত্তিক সমর্থন জানালেও বনধের পথে হাঁটছে না তৃণমূল৷ এই বনধের প্রভাব যাতে কোনওভাবে রাজ্যের মানুষের উপরে না তা নিশ্চিত করতে তৎপর পরিবহন দপ্তর৷ তাই যানগুলির মালিকপক্ষকে আর্থিক সাহায্য দানের পথ প্রশস্ত করল রাজ্য সরকার, এমনই মনে করছে রাজনৈতিক মহল৷
সর্বশেষ খবর
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়
-
অফিসে জোর করে ধর্মান্তর! টিসিএসের পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র
-
নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল!
-
সকাল থেকে নেই সাড়া! দিঘায় হোটেল থেকে উদ্ধার দম্পতির দেহ