Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬

সনিকা মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন বিক্রম

এতদিন পর কী বলতে এলেন বিক্রম?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৭, ০৭:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৭, ০৭:২৯

options
link
সনিকা মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন বিক্রম zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনিকা মৃত্যুরহস্য এবার জায়গা করে নিচ্ছে সিনেমার পর্দায়। টলিপাড়ার আনাচে কানাচে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। কেউ কেউ বলছিলেন, অনেক ধোঁয়াশা নাকি কেটে যাবে হাজার ওয়াটের আলোর শুটিংয়ে। তবে ছবি হবে কি হবে না তা নিয়েও বেশ ধোঁয়াশা আছে। আপাতত সিনে বাস্তবতাকে দূরে সরিয়ে রেখে বাস্তবের আসরে অবতীর্ণ হলেন খোদ নায়ক বিক্রম চট্টোপাধ্যায়। সনিকা মৃত্যুর প্রায় তিন মাস পরে এ নিয়ে মুখ খুললেন তিনি।

[ দীর্ঘদিন পরচুলা না খোলায় মাথায় থিকথিকে পোকা, তারপর… ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সনিকা চৌহানের আকস্মিক মৃত্যু টলিপাড়াকে কার্যত দ্বিধাভক্ত করেছিল। আর তার কেন্দ্রে ছিলেন বিক্রম স্বয়ং। একদলের বক্তব্য ছিল, বিক্রমের আরও সচেতন হওয়া উচিত ছিল। জাস্টিস ফর সনিকা ক্যাম্পেনে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। অন্যদিকে কারও কারও মত ছিল, দুর্ঘটনা তো দুর্ঘটনাই। তা কারও হাতে থাকতে পারে না। যদিও পুরো বিষয়টিই এখন আদালতে বিচারাধীন। গ্রেপ্তারির পর আপাতত প্রভাবশালী না হওয়ায় জামিন মঞ্জুর হয়েছে বিক্রমের। আর এই প্রথম জীবনের গত তিন মাসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন নায়ক। ফেসবুক পোস্ট করে জানালেন, ঠিক কী পরিস্থিতির মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়েছে। বিক্রম লিখেছেন, ‘সনিকা  জীবন হারিয়েছে। আর আমি আমার জীবন ছাড়া বাকি সবকিছু হারিয়েছি।’ সনিকার পরিবারের কাছে এই ক্ষতি অপূরণীয়, তাঁর কাছেও। কিন্তু এই গত তিন মাসে তাঁকেও চরম হেনস্তার মধ্য দিয়ে যেতে হয়েছে। বিশেষত তাঁর পরিবারের সদস্যদের। তাঁর মা ও বোনকে উদ্দেশ্য করে বাছা বাছা গালিগালাজ করা হয়েছে। তাঁর বোনের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বিক্রম জানিয়েছেন, তিনি এখনও ট্রমার মধ্যে আছেন। মায়ের উদ্দেশেও যাচ্ছেতাই ভাষা প্রয়োগ করা হয়েছে এবং হচ্ছে। জামিন পেয়ে বাড়ি ফেরার পর বিক্রমের আবেদন, এই কুরুচিকর আক্রমণ থেকে তাঁর পরিবারের সদস্যদের অন্তত রেহাই দেওয়া হোক। তাঁদের স্বার্থেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে মুখ খুলতে হল বলেই জানিয়েছেন নায়ক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

vikram-chatterjee-post

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.