অর্ণব আইচ: ফের পিছোল ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। কারণ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’ এখনও অসুস্থ। তাই মঙ্গলবারও তাঁকে আদালতে তোলা যায়নি। তবে আগামী সপ্তাহেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়ে দিয়েছে আদালত।
বেসরকারি হাসপাতাল থেকে সংশোধনাগারে ফিরেছেন ‘কালীঘাটের কাকু’। কিন্তু অসুস্থতার জন্য আজও নগর ও দায়রা আদালতে হাজিরা দিতে পারেননি সুজয়। তাই মঙ্গলবার নির্ধারিত দিন থাকলেও নেওয়া গেল না তার কণ্ঠস্বরের নমুনা। বিচারক জানিয়েছেন, ২৯ জানুয়ারি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। ওই দিন সুজয়কৃষ্ণকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।
সুজয়কৃষ্ণ ভদ্র ইডির মামলা থেকে অব্যাহতি পেলেও সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন। চার্জ গঠিত হয়েছে ‘কালীঘাটের কাকু’-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে সিবিআই-কে অনুমতি দিয়েছে বিশেষ আদালত। দিনও ধার্য হয়েছিল। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন ‘কালীঘাটের কাকু’।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জগঠনের দিন আদালতে আসার পথেই জ্ঞান হারান সুজয়কৃষ্ণ। সেই সময় প্রথমে তাঁকে এসএসকেএম, রাতে নিউ আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছিলেন আইসিইউতে। পরে সিসিইউতে পাঠানো হয়। পরে তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সম্প্রতি তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা