অর্ণব আইচ: অবশেষে ওয়াজাহাত খানকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ছিল। রাজাবাজারের একটি ফ্ল্যাটে লুকিয়েছিল সে। তার খোঁজে হাওড়া, দিঘায় তল্লাশি চালানো হয়। কিন্তু হদিশ মেলেনি। অবশেষে আজ, সোমবার রাজাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হল।
প্রসঙ্গত, এই ওয়াজাহাত খানের অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছিল ইউটিউবার শর্মিষ্ঠা পানোলিকে গ্রেপ্তার করা হয়। অথচ ওয়াজাহাত খানের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছিল। বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে বক্তব্য রাখার অভিযোগ উঠেছে। অসমের একটি উপাসনালয় নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে সে রাজ্যের পানবাজার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়। ওই ব্যক্তিকে ধরতে বাংলায় অসমের পুলিশ আসবে বলে জানিয়েছিলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সূত্রের দাবি, সে রাজ্যের পুলিশের দল এ রাজ্যে রয়েছে। এর মধ্যেই তাকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।
সূত্রের খবর, গল্ফগ্রিন থানায় ওয়াজাহাতের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। এমনকী, কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়েছিল। সেই সূত্র ধরেই চলছিল তল্লাশি। রাজাবাজারের একটি ফ্ল্যাটের চারতলা থেকে তাকে গ্রেপ্তার করা হল। মঙ্গলবার আদালতে তোলা হবে।
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!