Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
WB By-elections

WB By Election: সামনেই ভবানীপুরের উপনির্বাচন, উত্তরবঙ্গ সফর বাতিল মুখ্যমন্ত্রীর

রবিবার এক সপ্তাহের জন্য উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২১, ২০:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২১, ২০:২৫

options
link
WB By Election: সামনেই ভবানীপুরের উপনির্বাচন, উত্তরবঙ্গ সফর বাতিল মুখ্যমন্ত্রীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুরের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যের আরও ২ কেন্দ্রে ভোটের পাশাপাশি এই কেন্দ্রে উপনির্বাচন (WB By-election)। এখান থেকে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন ভোট ঘোষণার পর থেকেই ভবানীপুর কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে প্রচার। সময় হাতে কম। প্রচার তাই জোরকদমে শুরু। আর সেই কারণেই আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী। রবিবার থেকে এক সপ্তাহের উত্তরবঙ্গ সফর শুরু হওয়ার কথা ছিল তাঁর। সূত্রের খবর, শনিবার রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর সেই সফর তিনি বাতিল করলেন।

একুশের নির্বাচনে নন্দীগ্রাম (Nandigram) থেকে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জিতেছিলেন। যদিও সেই ফলাফল নিয়ে আইনি লড়াই চলছে হাই কোর্টে। নিয়ম অনুযায়ী, ভোটের ফলপ্রকাশের ৬ মাসের মধ্যে মুখ্যমন্ত্রীকে কোনও একটি কেন্দ্র থেকে জিতে আসতে হয়। সেইমতো নির্বাচন কমিশন ৩০ তারিখ ভোট ঘোষণা করেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন ভবানীপুর থেকে।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রভাবিত হয়েছে Election Commission’, ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা হতেই ফুঁসে উঠলেন Dilip Ghosh]

ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলের (TMC) টিকিটে লড়ে জয়ী হয়েছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরে তিনি বিধায়কপদ থেকে ইস্তফা দেওয়ায় ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের (West Bengal By-Elections) প্রয়োজন পড়েছে। এবারের উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।  

[আরও পড়ুন:  হাফ প্যান্ট পরে টিকাকেন্দ্রে যাওয়ার ‘অপরাধ’! ভ্যাকসিন পেলেন না দক্ষিণ কলকাতার যুবক]

এর আগে ২০১৬ সালেও ভবানীপুর কেন্দ্র থেকেই বিধায়ক হন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাড়ির অদূরে এই কেন্দ্র তাঁর প্রায় হাতের তালুর মতো চেনা। তবু  প্রচারে খামতি রাখতে কসুর করবেন না। নিজেই ঝাঁপিয়ে পড়বেন তিনি। আর সেই কারণেই তাঁর উত্তরবঙ্গ সফর বাতিল হল বলে মনে করা হচ্ছে। সূত্রের আরও খবর, আগামী ১০ তারিখ তিনি মনোনয়নপত্র জমা দেবেন। আর তারপর থেকে ভবানীপুরের প্রচারেই পুরোদমে মনোযোগ দেবেন তিনি। যোগ দেবেন একাধিক কর্মসূচিতে।  রবিবার বিকেলে ভবানীপুর লেডিস পার্কে সময় কর্মিসভা। থাকবেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.