Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
WB CM Mamata Banerjee

‘জোর করে মঙ্গলাহাটের জমি অধিগ্রহণ করছে না নবান্ন’, বিধানসভায় সুর চড়ালেন মমতা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৩, ১৫:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৩, ১৫:১৯

options
link
‘জোর করে মঙ্গলাহাটের জমি অধিগ্রহণ করছে না নবান্ন’, বিধানসভায় সুর চড়ালেন মমতা zoom

নব্যেন্দু হাজরা: মঙ্গলাহাটের অগ্নিকাণ্ড নিয়ে কেউ কেউ রাজনীতি করছেন, বিধানসভায় দাঁড়িয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রয়েছেন বলেও জানালেন তিনি। মমতার আশ্বাস, মঙ্গলাহাটের জমি অধিগ্রহণ করে সেখানে বিল্ডিং তৈরি করে দেওয়া হবে।

সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেন, “মঙ্গলাহাট নিয়ে কেউ কেউ অপপ্রচার করছেন। নবান্ন জমি কেড়ে নিচ্ছে এটা ভুল। ব্যবসায়ীদের বলা হয়েছিল এখানে আসতে। এটা ব্যক্তিগত মালিকাধীন জমি। যাঁদের জমি তাঁরা বেঁচে দিয়েছেন। তা নিয়ে মামলা চলছে। মুখ্যসচিবও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। যাঁদের জমি তাঁদের ডেকে পাঠানো হয়েছে। কথা না শুনলে আমরা অধিগ্রহণ করব। ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের ব্যবসার জন্য সরকার ৫ লক্ষ টাকা করে লোনের ব্যবস্থা করবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অনলাইন কোচিংয়ের আড়ালে চিনে ৮৩ কোটি টাকা পাচার! তদন্তে ইডি]

উল্লেখ্য, গত ২০ জুলাই রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে মহানগরী লাগোয়া জেলার এই বিখ্যাত বাজারে। স্থানীয়রাই প্রথমে দেখতে পেয়ে খবর দেন দমকলকে। দাউদাউ আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৮টি ইঞ্জিন। তবে প্রাথমিকভাবে আগুন নেভাতে জলসংকট দেখা দিয়েছিল বলে দমকল কর্মীদের অভিযোগ। পরে অবশ্য রাতভর তাঁদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে ছাই কমপক্ষে ২ হাজার দোকান। শুক্রবার একুশে জুলাইয়ের সমাবেশ শেষে মঙ্গলাহাটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার গ্যারেন্টার হিসাবে ৫ লক্ষ টাকা ব্যবসায়ীদের ঋণ দেওয়ার আশ্বাস দেন তিনি।

[আরও পড়ুন: সিএফে প্রবল অনীহা, বিনা ট্যাক্সেই ছুটছে গাড়ি, কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি রাজ্যের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.