সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের শুভেচ্ছা জানাতে পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়। রিজওয়ানুরের মা-সহ পরিবারের অন্যান্য লোকজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
প্রতিবছরের মতো এবারও সকালে প্রথমে রেড রোডে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নমাজ পাঠের জন্য হাজির হওয়া মুসলিমদের শুভেচ্ছা জানান। তারপরই অভিষেককে (Abhishek Banerjee) সঙ্গে নিয়ে পার্ক সার্কাসের লাল মসজিদে যান। এরপর রিজওয়ানুরের বাড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী। রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন।

[আরও পড়ুন: লিভ-ইন পার্টনারকে খুন! বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে দেহ ফেলল যুবক]
এরপর বাড়িতে গিয়ে কথা বলেন রিজওয়ানুরের মা, দাদা রুকবানুর রহমান এবং পরিবারের সদস্যদের সঙ্গে।

২০০৭ সালে রিজওয়ানুরের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। রিজওয়ানুরের দাদা রুকবানুর বর্তমানে চাপড়ার তৃণমূল বিধায়ক। তাঁর পরিবারের খবরাখবর নিয়মিতই রাখেন মমতা (Mamata Banerjee)। গত বছরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রিজওয়ানুরের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। এবারও তার হেরফের হয়নি।
[আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে কীভাবে হবে প্রার্থী বাছাই? কৌশল জানালেন অভিষেক]
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের