গৌতম ব্রহ্ম: সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জন্য সুখবর। বাড়ল পুজোর বোনাস। আগে ৫ হাজার ৩০০ টাকা পেতেন তাঁরা। চলতি অর্থবর্ষে ৬ হাজার টাকা করে পাবেন তাঁরা। বুধবার এই মর্মে নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে বুধবার বিজ্ঞপ্তি জারি করে পুজোর বোনাস বৃদ্ধির কথা জানানো হয়য়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ হাজার ৩০০ টাকা বোনাস পেতেন সিভিক ভলান্টিয়ার। এবার তা বেড়ে হল ৬ হাজার টাকা। এছাড়া ভিলেজ পুলিশরাও চলতি অর্থবর্ষে ৬ হাজার টাকা পুজো বোনাস পাবেন। বিজ্ঞপ্তিতে স্বাভাবিকভাবেই খুশি সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশরা।
[আরও পড়ুন: ‘দলে অনেক বিভীষণ’, আর জি কর কাণ্ডে অন্তর্ঘাতের দাবি মদনের]
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে একগুচ্ছ সুবিধার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেট পেশ করার সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন। তিনি আরও জানান, রাজ্য পুলিশের ২০% চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য। সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশে কর্মী নিয়োগের সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে জানান। রাজ্য পুলিশে নিয়োগের ক্ষেত্রে কাজের নিরিখে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে চাকরি পাওয়ার কথা জানানো হয়।
[আরও পড়ুন: মৃত চিকিৎসকের বাড়িতে রাজ্যপাল, ‘মুখবন্ধ খামে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি’, বেরিয়ে বললেন বোস]
সর্বশেষ খবর
-
এবার তৃণমূলে ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা