সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের সঙ্গে সংঘাতের আবহে মুখ্যসচিবকে জরুরি তলব রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। রাজ্যপালের সঙ্গে তিনি বৈঠক করেন। জমা দেন রামনবমীর অশান্তি সংক্রান্ত রিপোর্ট।
মঙ্গলবার সকালে রাজভবনে পৌঁছোন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। রাজভবনের ভিতরে দীর্ঘক্ষণ রাজ্যপালের সঙ্গে কথা বলেন তিনি। ঠিক কী নিয়ে আলোচনা হল? জানা গিয়েছে, এদিন রামনবমীর অশান্তি সংক্রান্ত রিপোর্ট রাজ্যপালের কাছে পেশ করেছেন মুখ্যসচিব। আলোচনা হয়েছে সেই বিষয়েই। গতকাল অশান্তি সংক্রান্ত রিপোর্ট পেশ করেছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এবার রাজ্যের রিপোর্ট হাতে পেলেন রাজ্যপাল।
[আরও পড়ুন: নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার আগেই এক্সপ্রেস ট্রেনে চলল গুলি! মৃত্যু এক যাত্রীর]
প্রসঙ্গত, রামনবনীর অশান্তিকে কেন্দ্র চলে এপ্রিলের শুরুতেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়া। ঘটনায় রাজনীতির রং লেগেছিল। খবর পেয়ে উত্তরবঙ্গ সফর কাঁটছাঁট করে কলকাতায় ফেরেন রাজ্যপাল। ঘটনাস্থলেও গিয়েছিলেন তিনি। এদিকে ঘটনার দায় মুখ্যমন্ত্রী চাপিয়েছিলেন বিজেপির দিকে। তাঁর দাবি, পরিকল্পনামাফিক রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করা হয়েছে। দাঙ্গার পরিস্থিতি তৈরি করা হয়েছে। পালটা দিয়েছে বিজেপি। সবকিছু নিয়ে চাপানউতোরের মাঝেই এবার রিপোর্ট দিল রাজ্য।
[আরও পড়ুন: রামনবমীর অশান্তির পরই পুলিশে রদবদল, হাওড়া ও শিবপুর থানার দায়িত্বে নতুন আইসি]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ