সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ। ফাঁকা রাজ্য নির্বাচন কমিশনারের পদ। নতুন আধিকারিকের নাম নিয়ে রাজ্য-রাজভবনের মধ্যে দড়ি টানাটানি চলছে। এর মধ্যেই এই ইস্যুতে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) বর্তমান কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছে ২৮ মে। ২৯ মে নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার কথা ছিল। বস্তুত, পঞ্চায়েত ভোটের দায়িত্বে থাকবে নতুন নির্বাচন কমিশনারের কাঁধে। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ সময়ে রাজ্য প্রশাসনে অভিজ্ঞ রাজীব সিনহাকে দায়িত্বে চাইছে নবান্ন। রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে তাঁর নামই পাঠানো হয়েছে। সেই নামেই কি সিলমোহর দেবেন রাজ্যপাল? তাঁর কথায়, “সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।”
[আরও পড়ুন: আইপিএল জয়ের পরেই হাসপাতালে ধোনি, কী হয়েছে ক্যাপ্টেন কুলের?]
প্রসঙ্গত, রাজ্যপাল সিভি আনন্দ বোস নবান্নকে একটি নোট পাঠিয়ে জানতে চেয়েছেন, কেন রাজীব সিনহার নামই প্রস্তাব করা হচ্ছে? রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব সম্পর্কে আরও তথ্য জানতে চেয়েছে রাজভবন। তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রেও রাজ্যের সঙ্গে সংঘাতে যেতে চাইছেন রাজ্যপাল? যদিও প্রশাসন সূত্রে খবর, এভাবে রাজভবনের নোট পাঠানো দস্তুর। রাজ্যপাল ব্যাখ্যা চেয়ে পাঠাতেই পারেন। দায়িত্বে যাকে রাখা হবে তাঁর কেরিয়ার সম্পর্কে তথ্য চেয়ে থাকে রাজভবন। মার্চে সৌরভ দাসের (Sourav Das) চাকরির মেয়াদ শেষের পর দু’মাসের এক্সটেনশন দেয় রাজ্য। কিন্তু মে মাসের শেষে তাঁর মেয়াদ ফুরিয়েছে। ফলে ফাঁকা পড়ে রাজ্য নির্বাচন কমিশনারের পদ। পঞ্চায়েত ভোটের আগে এই পদ খালি থাকায় চিন্তা বাড়ছে।
[আরও পড়ুন: ‘সম্পর্ক ভাঙতে চেয়েছিল’, প্রেমিকাকে ২০ বার কুপিয়ে খুন করেও অনুতাপহীন ধৃত সাহিল! ]
সর্বশেষ খবর
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন