গোবিন্দ রায়: আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহারের পর অপহরণের অভিযোগ। এখনও নিখোঁজ হাওড়ার আমতার এক কংগ্রেস প্রার্থী। বাধ্য হয়ে অবশেষে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের কংগ্রেসের। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের হয়েছে। আগামিকাল মামলার শুনানির সম্ভাবনা।
মামলাকারীর দাবি, কানে বন্দুক ঠেকিয়ে জোর করে দুই কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়। শুধু তাই নয়, মনোনয়ন প্রত্যাহার করে বেরিয়ে আসতেই একজন নিখোঁজ হয়ে যান। জানা গিয়েছে সুকুমার মিদ্দা নামে ওই ব্যক্তি হাওড়ার আমতার বাসিন্দা। কাশমুলি থেকে কংগ্রেসের হয়ে ভোটযুদ্ধে (West Bengal Panchayat Election 2023) লড়ছেন তিনি। গত ২০ জুন থেকে নিখোঁজ হয়ে যান তিনি।
[আরও পড়ুন: ৫০০ নয়, বিজেপি ক্ষমতায় এলে ২০০০ টাকা পাবেন মহিলারা! নন্দীগ্রামে প্রতিশ্রুতি শুভেন্দুর]
সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করার অনুমতি চান মামলাকারীরা। বিচারপতি অনুমতি দেন। সেই মতো বিচারপতি মান্থার এজলাসে মামলা দায়ের হয়। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।
এদিকে, মালদার মানিকচকে ১৫ গ্রাম পঞ্চায়েত ও ২ পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থীদের দাবি, মনোনয়ন জমার পর তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তা চেয়ে হাই কোর্টের দ্বারস্থ কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। আগামিকাল এই মামলাটিরও শুনানির সম্ভাবনা।
[আরও পড়ুন: হেঁসেল আলাদা, এবার পঞ্চায়েতের ভোটযুদ্ধেও একে অপরের প্রতিপক্ষ দুই জা]
সর্বশেষ খবর
-
প্রথমবার বন্দে মাতরম, রেড রোডে শ্যামাপ্রসাদের ট্যাবলো, ১৪ আইপিএসকে ‘মুখ্যমন্ত্রী মেডেল’
-
বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং, ১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ! জেন জি-র পাশে মোদি
-
সলমনের ‘বিগ বস’-এ ফেরার ললিত মোদি! সুস্মিতার ‘প্রাক্তন’কে নিয়ে জল্পনা
-
টসের আগে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতের প্রথম একাদশে কারা?
-
১৬ আগস্ট শেষ নয়, বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়, গ্রাহকদের স্বস্তি দিয়ে কী জানাল কেন্দ্র?