নব্যেন্দু হাজরা: বাংলাদেশের ঘূর্ণাবর্ত শক্তি হারাচ্ছে। তবে নতুন আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। শুক্রবার তা দানা বাঁধার সম্ভাবনা। ফের মেঘলা আকাশের সম্ভাবনা। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার সাতজেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ভারী বৃষ্টির সতকর্তা নেই। উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় ও শুক্রবার আট জেলায় বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে বৃষ্টির সতর্কতা। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি।
উত্তরবঙ্গে আজ, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। উইকেন্ডে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। কমবে বৃষ্টির সম্ভাবনা।
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে