নিরুফা খাতুন: গত কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি। যার জেরে একধাক্কায় অনেকটা কমেছিল তাপমাত্রা। শুক্রবারও সকাল থেকে মেঘলা আকাশ। কিন্তু তা সত্ত্বেও ফের দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস। এবার কমবে বৃষ্টি, বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। একধাক্কায় ৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ১২ ই জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। সপ্তাহান্তে শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। গরম এবং অস্বস্তিতে কাটবে আগামী কয়েকদিন। আগামী তিনদিনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে আজ, শুক্রবার কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে। তবে গতকালের তুলনায় বেশি থাকবে তাপমাত্রা।
আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-এই পাঁচজেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মালদহ ও দুই দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উল্লেখ্য, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম ও মেঘালয়ে।
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার