নিরুফা খাতুন: এ মরশুমে শীত খানিকটা হতাশই করেছে আমবাঙালিকে। কারণ, বড়দিনও কেটেছিল উষ্ণ। তবে নতুন বছর নিরাশ করল না। বুধবার অর্থাৎ নতুন বছরের প্রথমদিনে একধাক্কায় তিন ডিগ্রি কমল কলকাতার তাপপাত্রা। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। কুয়াশার কারণে বাগডোগরা বিমানবন্দরে ব্যহত পরিষেবা যদিও সপ্তাহান্তে ফের বাড়বে তাপমাত্রা।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার এক ধাক্কায় তিন ডিগ্রি নেমেছে কলকাতার তাপমাত্রা। ১৭ থেকে এক ধাক্কায় পৌঁছেছে ১৪ ডিগ্রির ঘরে। সকালে পথঘাট মুড়েছিল কুয়াশা। দিন ও রাতের তাপমাত্রা নেমে নেওয়ায় দিনভর বজায় থাকবে শীতের আমেজ। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শুক্রবার পর্যন্ত স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। এই আমেজও বজায় থাকবে না বেশিদিন। পশ্চিমি ঝঞ্ঝার কারণে বছরের প্রথম উইকেন্ডে ফের বাড়বে উষ্ণতা। অর্থাৎ শীতের আমেজ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
জানা গিয়েছে, বছরের শুরুতে উত্তরবঙ্গেও ঘন কুয়াশা। বিক্ষিপ্তভাবে দৃশ্যমানতা কমেছে ২০০ মিটারের নিচে।যার জেরে বছরের প্রথমদিনেই ঘটেছে বিপত্তি। কুয়াশার কারণে বাগডোগরা থেকে ব্যহত বিমান পরিষেবা। দীর্ঘক্ষণ ঘরে বিমান বন্দরে অপেক্ষায় যাত্রীরা।
সর্বশেষ খবর
-
তেরঙ্গায় বাড়ি সাজানোর প্ল্যান? এই ৬ বিষয় খেয়াল না রাখলে হতে পারে বড়সড় ভুল
-
ডিসট্যান্স কোর্সের দরজা বন্ধ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! কারণ হিসেবে কী জানাল ইউজিসি?
-
‘মৌলালি থেকে শিয়ালদহ, সজল উচিত শিক্ষা দিয়েছিল’, ‘দেশদ্রোহী’দের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
কবে থেকে চালু হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
-
সেবাই পরম ধর্ম, অসমের বন্যাদুর্গতদের পাশে যাদবপুরের শ্রীশ্রী কৈবল্যধাম