Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
West Bengal Weather Update

রবিবাসরীয় বিকেলে মহানগরে কালবৈশাখীর পূর্বাভাস, হলুদ সতর্কতা ৫ জেলায়!

সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের জেলার কিছু অংশে।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৮:১৯

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৮:১৯

options
link
রবিবাসরীয় বিকেলে মহানগরে কালবৈশাখীর পূর্বাভাস, হলুদ সতর্কতা ৫ জেলায়! zoom
প্রতীকী ছবি।
Advertisement

রবিবার ও আগামিকাল সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি! সোমবার পাঁচটি জেলায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার কলকাতায় বিকেল নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর মতো পরিস্থিতি। মঙ্গলবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি। সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের জেলার কিছু অংশে।

দক্ষিণবঙ্গে আজ, রবিবার মূলত মেঘলা আকাশ। দিনভর আংশিক মেঘলা আকাশ। মহানগরের আকাশও মেঘলা থাকবে। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা একই রকম থাকবে। বাড়বে রাতের তাপমাত্রা। ঘুমোট গরমের মধ্যে মাঝে মধ্যে হালকা হাওয়া বইবে। বিকেল বা সন্ধ্যা নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমবে। কালবৈশাখীর মতো পরিস্থিতি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি ও বর্ধমানে। কলকাতাতেও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সপ্তাহজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবার উত্তরবঙ্গের উপর দিকের পাঁচ জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস। সোমবারও উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.