সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদ ও মহেশতলা ইস্যুতে বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ। তারপরই বিজেপি বিধায়কদের বিক্ষোভে উত্তাল হল বিধানসভা। গেরুয়া পতাকা হাতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের চেয়ারের সামনে চলে যান পদ্ম বিধায়করা। প্রস্তাব খারিজের প্রতিবাদে সরব হন তাঁরা। এরপর ওয়াকআউট করে তুলসি গাছ মাথায় নিয়ে রাজভবনের পথে রওনা দেন শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা।
বৃহস্পতিবার মুর্শিদাবাদ ও মহেশতলার অশান্তি নিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। কিন্তু তা খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানান, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করা যাবে না। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পদ্ম শিবিরের সমস্ত বিধায়করা ক্ষোভে ফেটে পড়েন। গেরুয়া পতাকা হাতে নিয়ে তারা সটান হাজির হন স্পিকারের চেয়ারের সামনে। স্লোগান তোলেন তাঁরা। স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কিন্তু তাতেও অধিবেশন থামেনি। বিজেপির আচরণের বিরুদ্ধে সুর চড়ান চন্দ্রিমা। যদিও তাতে থামেননি বিজেপি বিধায়করা। তাঁরা স্লোগান চালিয়ে যান।
সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। এক পর্যায়ে স্পিকার ও বিজেপি বিধায়কদের মাঝে এসে দাঁড়ান বিধানসভা কর্মীরা। এরপর ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান পদ্ম বিধায়করা। বেরনোর আগে ট্রেজ়ারি বেঞ্চের দিকে তাকিয়ে ‘চোর’স্লোগান তুলতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে। এরপরই মাথায় তুলসি গাছ নিয়ে রাজভবনের পথে রওনা দেন। আজ, বৃহস্পতিবার মহেশতলা ইস্যুতে রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা বিজেপি বিধায়কদের।
সর্বশেষ খবর
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!
-
মেঘালয়ে নাকা তল্লাশিতে পুলিশের উপর হামলা! পালটা গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী
