প্রার্থী তালিকা সংক্ষিপ্ত করার দিকে আর একধাপ এগোল রাজ্য বিজেপি (Bengal BJP)। কিছুদিন আগেই সমীক্ষক দল গিয়ে রাজ্যজুড়ে বিধানসভাভিত্তিক পরিস্থিতি ও কারা প্রার্থী হতে পারেন, বর্তমান বিধায়কদের ঠিক কেমন অবস্থা তার রিপোর্ট জমা দিয়েছিল। এবার দলের মণ্ডল কমিটি থেকে জেলা কমিটির লোকজনের সঙ্গে কথা বলে কেন্দ্র পিছু তিনজনের একটি তালিকা তৈরি শুরু হয়ে গেল। ছাপানো ফর্মেই সেই মতামত দিতে হচ্ছে যা জমা পড়বে রাজ্যে।
রাজ্য বিজেপির সাংগঠনিক কার্যকলাপ দেখভালের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বেই চলছে এই সাংগঠনিক সমীক্ষা। অন্যান্য রাজ্যে সংগঠন সম্পাদক বা সমপর্যায়ের দায়িত্বে থাকা ১২ জন নেতাও ঘুরছেন। প্রতিটি সাংগঠনিক জেলায় ছাপানো ফর্ম বিলি হচ্ছে। সেখানে লিখে দিতে হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পছন্দ। যা গোপন রাখা হচ্ছে। মণ্ডল সভাপতি, প্রয়োজনে গুরুত্বপূর্ণ প্রাক্তন সভাপতিদেরও ডাক পড়ছে। জেলা নেতারাও ফর্মটি পাচ্ছেন। পছন্দের ক্রমানুযায়ী নাম লিখে তা জমা দিতে হচ্ছে। অধিকাংশ জেলায় এই প্রক্রিয়া সেরে ফেলেছে দল।
আরও পড়ুন:
বিজেপি সূত্রে খবর, প্রার্থী নিয়ে দলের ভিতরের ক্ষোভ এড়াতে এই ব্যবস্থা। খুব বড় কোনও নাম আগে থেকে রাজ্যের মাথায় থাকলে স্থানীয় মতামতের প্রথম পছন্দের বদলে তাঁকেই টিকিট দেওয়া যায় কি না তা দেখে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করবে রাজ্য।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
নিবেদিত


