Advertisement
Advertisement
Mamata Banerjee

ভবানীপুরে মমতার সভার সামনে মাইক লাগিয়ে ‘ডিস্টার্ব’ বিজেপির, ‘বদলা নিতে হবে’ বলে মঞ্চ ছাড়লেন নেত্রী

চক্রবেড়িয়ায় স্বামী নারায়ণ মন্দিরের কাছে শনিবার সন্ধ্যায় জনসভা ছিল ভবানীপুরের তৃণমূল প্রার্থীর, সেখানেই বিপত্তি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ২১:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ২১:৪৫

options
link
ভবানীপুরে মমতার সভার সামনে মাইক লাগিয়ে ‘ডিস্টার্ব’ বিজেপির, ‘বদলা নিতে হবে’ বলে মঞ্চ ছাড়লেন নেত্রী zoom
'বিরক্ত করছে বিজেপি', ভবানীপুরের সভা ছেড়ে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) শেষ দফার আগে জেলার পাশাপাশি নিজের ‘ঘর’ ভবানীপুরে জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে ঘরোয়া বৈঠক, জনসভা, পথসভা করছেন তিনি। শনিবার তেমনই এক জনসভা ছিল চক্রবেড়িয়ায় স্বামী নারায়ণ মন্দিরের কাছে। কিন্তু সেখানকার সভা পণ্ড হয়ে গেল বিজেপির মাইক ‘আস্ফালনে’! অভিযোগ, তৃণমূলনেত্রী তথা ভবানীপুরের প্রার্থীর সভার সামনেই উচ্চস্বরে মাইক বাজাচ্ছিল বিজেপি। তাতে অত্যন্ত বিরক্ত হন মমতা। বলেন, ”এভাবে মিটিং করা সম্ভব নয়। আমায় ক্ষমা করবেন। এর প্রতিবাদে আমায় ভোটটা দেবেন।” এরপরই সভা ছেড়ে বেরিয়ে যান তিনি। 

আগামী ২৯ তারিখ দ্বিতীয় তথা শেষ দফায় ভোট কলকাতা, হাওড়া, হুগলি-সহ রাজ্যের ১৪২ আসনে। ভবানীপুর থেকে এবারও লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী এখানে বিজেপির শুভেন্দু অধিকারী। ফলে ছাব্বিশে ভবানীপুর কেন্দ্র সবচেয়ে হাইভোল্টেজ, তা বলাই বাহুল্য। শুভেন্দু অবশ্য নন্দীগ্রাম থেকেও ভোটে লড়েছেন। ২৩ তারিখ সেখানে ভোট মিটে যাওয়ার পর এখানেই রয়েছেন বিজেপি প্রার্থী। প্রায় রোজই ভবানীপুরে জনসভা, রোড শো চলছে তাঁর। শনিবারও তিনি জনসভা করেছেন ভবানীপুর এলাকায়।

আগামী ২৯ তারিখ দ্বিতীয় তথা শেষ দফায় ভোট কলকাতা, হাওড়া, হুগলি-সহ রাজ্যের ১৪২ আসনে। ভবানীপুর থেকে এবারও লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী এখানে বিজেপির শুভেন্দু অধিকারী। ফলে ছাব্বিশে ভবানীপুর কেন্দ্র সবচেয়ে হাইভোল্টেজ, তা বলাই বাহুল্য। শুভেন্দু অবশ্য নন্দীগ্রাম থেকেও ভোটে লড়েছেন। ২৩ তারিখ সেখানে ভোট মিটে যাওয়ার পর এখানেই রয়েছেন বিজেপি প্রার্থী। প্রায় রোজই ভবানীপুরে জনসভা, রোড শো চলছে তাঁর। শনিবারও তিনি জনসভা করেছেন ভবানীপুর এলাকায়। সন্ধ্যের পর সেখানে জনসংযোগ করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এক প্রেক্ষাগৃহে মমতার বৈঠক ছিল। সেখানে দলের কর্মী, সমর্থকদের পাশাপাশি ছিলেন টলিউডের একঝাঁক অভিনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে ওঠার কিছুক্ষণের মধ্যেই শোনা যায় মাইকের বিকট আওয়াজ। জানা যায়, সামনে বিজেপির সভা থেকে ওই মাইক বাজছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই আওয়াজ মমতার বক্তব্যে রীতিমতো বাধা হয়ে দাঁড়ায়। তাতে অত্যন্ত বিরক্ত হন তিনি। কিছুক্ষণ চুপ করে অপেক্ষার পর উপস্থিত জনতার কাছে দুঃখপ্রকাশ করে বলেন, ‘‘বিজেপি মাইক বাজিয়ে ডিস্টার্ব করছে। এভাবে মিটিং করা সম্ভব নয়। আমায় ক্ষমা করবেন। এর প্রতিবাদে আমায় ভোটটা দেবেন।” ক্ষুব্ধ মমতা আরও দাবি,  “আমি সব অফিশিয়াল পারমিশন নিয়েছি। তার পরেও এই মনোভাব? ওরা পশ্চিমবঙ্গকে দখল করতে জোর করে যা করছে, তা ঠিক নয়। ওরা যদি আমার কেন্দ্রে এটা করতে পারে…!”

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার তৃণমূলনেত্রীর প্রচারে বাধাদানের অভিযোগ উঠেছে কখনও নির্বাচন কমিশন, কখনও বিজেপির বিরুদ্ধে। একবার তো রোড শো-র অনুমতি না পেয়ে মমতা রাস্তার ধারে চা-চক্রে জনসংযোগ সেরেছিলেন। আর শনিবার বিজেপির মাইকের দাপটে তাঁর সভা পণ্ড হয়ে গেল। প্রচারের শেষবেলায় এতে ষড়যন্ত্র দেখছে শাসকদল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.