আগামিকাল শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নির্বাচন কমিশন। ভারচুয়াল মাধ্যমে বৈঠক হবে। ভোট প্রস্তুতি, এসআইআরের শুনানি পর্বের শেষ পর্যায় কেমন চলছে, শংসাপত্র যাচাই সংক্রান্ত একাধিক বিষয় খতিয়ে দেখতে বৈঠক বলে কমিশন সূত্রে খবর।
শুক্রবার ভারচুয়াল মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল ও জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। মূলত মাঠে ময়দানে ভোট প্রস্তুতি কতদূর, এসআইআর শেষ হলেই নির্বাচন (West Bengal Assembly Election) ঘোষণা হলে জেলাস্তরে প্রস্তুতি কতটা তা খতিয়ে দেখতে বৈঠক। এছাড়াও এসআইআর কাজে শংসাপত্র যাচাই নিয়েও আলোচনা হতে পারে বলে কমিশন সূত্রে খবর।
আরও পড়ুন:
কবে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে, কত দফায় ভোট (West Bengal Assembly Election) হবে তা জল্পনা শুরু হয়েছে। মার্চ মাসের ১ ও ২ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকের পর দোল মিটে গেলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে বলে সূত্রের খবর। কত দফায় ভোট হবে তা নিয়ে একাধিক জল্পনা রয়েছে। কমিশন চার দফায় ভোট করতে চাইছে বলে খবর। সেই হিসাবে এপ্রিলেই ভোট শেষ হয়ে যেতে পারে।
এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। কোন কোন বহুতল আবাসনে বুথ করা হবে সেই তালিকা ২৫ তারিখ সামনে আনবে কমিশন। সব মিলিয়ে ভোটের আগে যেমন বাড়ছে রাজনৈতিক উত্তাপ, তেমন নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ হয় সেই প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর