Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Assembly Elections 2026

ভোটবঙ্গে কবে কোথায় বন্ধ থাকবে মদের দোকান এবং পানশালা? বিজ্ঞপ্তি দিয়ে জানাল আবগারি দপ্তর

আগামী দু'দফায় এবার বাংলায় নির্বাচন রয়েছে। ভোট হবে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৬:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৬:৫৭

options
link
ভোটবঙ্গে কবে কোথায় বন্ধ থাকবে মদের দোকান এবং পানশালা? বিজ্ঞপ্তি দিয়ে জানাল আবগারি দপ্তর zoom
ফাইল ছবি।

বঙ্গভোটের (Assembly Elections 2026) প্রথম দফার নির্বাচনে বেশিদিন আর বাকি নেই। তার আগেই গাইডলাইন মেনে সুরার কারবারে রাশ! ভোটগ্রহণ এবং গণনার দিন ‘ড্রাই ডে’–র দিনক্ষণ ঘোষণা করল রাজ্য আবগারি দপ্তর। রাজ্যজুড়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আগামী দু’দফায় এবার বাংলায় নির্বাচন রয়েছে। ভোট হবে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দু’দিন রাজ্যের যেখানে যেখানে নির্বাচন হবে, সেখানে সমস্ত মদের দোকান, পানশালা অর্থাৎ বার বন্ধ থাকবে। এমনকী ফল ঘোষণার দিন অর্থাৎ আগামী ৪ মে এই নির্দেশ কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিষয়ে কমিশনের যে গাইডলাইন রয়েছে তা মেনেই এই সিদ্ধান্ত। গাইডলাইনের নিয়ম অনুযায়ী, যে সমস্ত জায়গায় ভোট হবে, সেখানে ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ করতে হবে।

Advertisement

অর্থাৎ আগামী ২৩ এপ্রিল উত্তরের একাধিক আসন-সহ মোট ১৫২টি আসনে নির্বাচন হবে। জারি করা নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত জেলায় সেদিন ভোট হবে সেখানে ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকেই সমস্ত মদের দোকান, বার বন্ধ করে দিতে হবে। এমনকী ২২ তারিখ এবং ২৩ এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। একইভাবে দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিল কলকাতা-সহ দক্ষিণের একাধিক আসনে নির্বাচন রয়েছে। সেই মতো ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোট শেষ না পর্যন্ত সংশ্লিষ্ট জায়গাগুলিতে বন্ধ থাকবে মদের দোকান এবং পানশালা। একইভাবে আগামী ৪ মে রাজ্যে ভোটের ফলপ্রকাশ। সেদিন গোটা রাজ্যেই মদের দোকান এবং পানশালা বন্ধ থাকবে।

শুধু তাই নয়, প্রয়োজনে যদি কোনও বুথে পুননির্বাচনের প্রয়োজন হয় সেখানেও এই নিয়ম কার্যকর থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.