সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা হাই কোর্টের নির্দেশের পরই তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। শনিবার দুপুরে নিয়োগপত্র বাতিলের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবারই এসএসসি গ্রুপ সি’র মোট ৮৪২ জনের চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সুপারিশপত্র ছাড়াই এসএসসি গ্রুপ সি’র ৫৭ জনের চাকরি নিয়ে শুক্রবারই বিস্ময়প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাই কোর্টের নির্দেশের ঘণ্টাদুয়েকের মধ্যেই তালিকা প্রকাশ করে এসএসসি। ওই ৫৭ জনকে কমিশন সুপারিশপত্র দেয়নি বলে হলফনামা দিয়ে আদালতে জানায়। এই মামলার শুনানি চলাকালীন ৫৭ জন-সহ মোট ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
[আরও পড়ুন: হোলিতে যৌন হেনস্তার শিকার! ভয়ে ভারত ছাড়লেন জাপানি তরুণী, গ্রেপ্তার এক নাবালক-সহ ৩]
উল্লেখ্য, গত ২০১৬ সালে গ্রুপ সি’তে মোট ২০৩৭ জনকে নিয়োগ করা হয়। তাঁদের মধ্যে ৭৮৫ জনের চাকরি বাতিল করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার দু’দফায় মোট ৮৪২ জনের চাকরির নিয়োগপত্র বাতিলের নোটিস জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। তার ফলে চাকরি হারালেন ৮৪২ জন। তবে তাঁদের ফেরত দিতে হবে কিনা, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
[আরও পড়ুন: গ্রেপ্তারির পর প্রথমবার মুখ খুললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু, কী বললেন?]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের