ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নির্বাচনের সময় একাধিকবার কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বিভিন্ন সময়ে রাজ্যের বকেয়া টাকা রাজনৈতিক কারণে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। কিন্তু, করোনা ভাইরাস (Corona Virus) -এর সৌজন্যে সেইসব দিন এখন অতীত! দেশ ও রাজ্যবাসীকে বাঁচাতে একসঙ্গে কাজ করেছ কেন্দ্র ও রাজ্য সরকার। তার প্রমাণ মিলেছে গত কয়েকদিনের কিছু ঘটনাতেও।
করোনা নামক মারণ ভাইরাসের সংক্রমণ থেকে পশ্চিমবঙ্গের নাগরিকদের বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টা দেখে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভূয়সী প্রশংসাও করেছেন। সৌজন্যতার এই ঘটনা দেখে অনেকে কটাক্ষ করলেও দু’পক্ষই ভ্রূক্ষেপ করেননি। এবার করোনা যুদ্ধে মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, রাজ্যের জরুরি ত্রাণ তহবিলেও পাঁচ লক্ষ টাকা দান করেছেন তিনি।
[আরও পড়ুন: এবার বেলঘরিয়ায় করোনার হানা, আক্রান্ত ৫৭ বছরের প্রৌঢ়]
I do not take any salary as an MLA or a Chief Minister & I have also foregone my MP Pension despite being a 7-time Member of the Parliament. I come from limited means. My primary source of income is from my creative pursuits, the royalties I generate from my music & books. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 31, 2020
শনিবার বিকেলে এই বিষয়টির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করেন, ‘আমি বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসেবে কোনও মাইনে নিই না। এমনকী সাতবারের সাংসদ থাকার জন্য যে পেনশন দেওয়া হয় তাও ছেড়ে দিয়েছে। আমার তৈরি কিছু মিউজিক ও বই থেকে রয়্যালটি বাবদ কিছু টাকা পাই। তার থেকে করোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে পাঁচ লক্ষ টাকা ও রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে পাঁচ লক্ষ টাকা সাহায্য করেছি।’
[আরও পড়ুন: তৃতীয় মৃত্যু বাড়িয়েছে উদ্বেগ, সংক্রমণের আশঙ্কায় খালি করা হবে হাওড়া জেলা হাসপাতাল?]
Out of my limited resources, I am contributing Rs. 5 lakhs to the Prime Minister’s National Relief Fund & another Rs. 5 lakhs to the West Bengal State Emergency Relief Fund in an attempt to support our country’s efforts in fighting the COVID-19. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 31, 2020
সর্বশেষ খবর
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম