Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
West Bengal Constable recruitment exam

কমানো হয়েছে উচ্চতা! কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ‘গণ্ডগোল’, অভিযোগকারীদের ফের আবেদনের সুযোগ হাই কোর্টের

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আবেদন জানানোর অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ২৩:২৩

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ২৩:২৩

options
link
কমানো হয়েছে উচ্চতা! কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ‘গণ্ডগোল’, অভিযোগকারীদের ফের আবেদনের সুযোগ হাই কোর্টের zoom
কলকাতা হাই কোর্ট। ফাইল ছবি
Advertisement

রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগে উচ্চতা পরিমাপে গণ্ডগোল। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আবেদন জানানোর অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। অভিযোগ, তাঁদের দাবি মতো রিক্রুটমেন্ট বোর্ড-সহ সংশ্লিষ্ট পরীক্ষকের কাছে তাঁরা আবেদন জানাতে চাইলেও তা নেওয়া হয় নি। মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশ, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবেদন জানাতে পারবেন তারা। সেই আবেদন বিবেচনা করতেও নির্দেশ দিয়েছে আদালত। এবং তা বিবেচনা করে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বোর্ডকে।

জানা গিয়েছে, ২০২৪ সালের রুল অনুযায়ী রাজ্য সরকার পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। তারপর পরীক্ষা নেওয়া হয়। গত বছর ডিসেম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। সেই মতো ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। যে ইন্টারভিউয়ে ডাক পাওয়ার কথা ছিল আবেদনকারী আমানা খাতুন, তসলিমা নাসরিনদের। কিন্তু অভিযোগ, চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় উচ্চতা পরিমাপের গণ্ডগোলের জেরে ইন্টারভিউ তালিকা থেকে ছিটকে যান ১৫ জন পরীক্ষার্থী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আবেদনকারীদের তরফে আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক, অস্মিতা মিত্ররা জানান, তাঁদের মক্কেলরা যোগ্য প্রার্থী। উচ্চতার যে মাপকাঠি তার থেকে বরং বেশি উচ্চতার। এর আগে নিয়োগের যে পরীক্ষা হয়েছিল এবং তাঁদের যে মেডিক্যাল রিপোর্ট আছে সেই তুলনায় এই নিয়োগের যে স্বাস্থ্য পরীক্ষা হয় তাতে মাপ কম করে দেখানো হয়েছে। হয়তো কোনও গণ্ডগোল থাকতে পারে বলে আশঙ্কা আইনজীবীদের। তাঁদের দাবি, উচ্চতা বাড়তে পারে, কমতে তো পারে না। তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে আদালত।

ইতিমধ্যেই কনস্টেবল নিয়োগ নিয়ে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে হাই কোর্টে। রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত প্রার্থীর প্রাপ্ত নম্বর এবং নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণি উল্লেখ করে বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। স্বচ্ছতার প্রশ্নে একাধিক চাকরিপ্রার্থীর আনা মামলায় হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী এক সপ্তাহের মধ্যে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন। অভিযোগ, প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলেও সেখানে বিস্তারিত তথ্য দেওয়া নেই। স্বচ্ছতার জন্য এই তালিকা প্রকাশের নির্দেশ দিক আদালত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.