সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে বুধবার সাফ জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আজ বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায় বলেন, “১০০ শতাংশ স্বচ্ছতার সঙ্গেই টেট-এ নিয়োগ হবে৷”
শিক্ষামন্ত্রী আরও বলেন, “কেউ অসৎ পথে গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ প্রয়োজনে জেল পর্যন্ত হতে পারে৷” শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনও দুর্নীতিতে দলীয় কোনও কর্মী বা সরকারি আধিকারিক জড়িয়ে থাকলেও তাঁকেও শাস্তি পেতে হবে৷
অবসরপ্রাপ্ত শিক্ষকদের অতিথি শিক্ষক হিসাবে নিয়োগ করে অবিলম্বে শিক্ষকদের ঘাটতি মেটানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ আদালতে একাধিক মামলার জন্য নতুন নিয়োগ আটকে রয়েছে বলেও আজ বিধানসভায় জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক