স্টাফ রিপোর্টার: সংখ্যালঘু উন্নয়ন তহবিলের ব্যবহারে শীর্ষে বাংলা। গত পাঁচ বছরে ‘ন্যাশনাল মাইনরিটিস ডেভলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন’-এর বিভিন্ন প্রকল্প সবচেয়ে সার্থকভাবে রূপায়ণ করেছে বাংলা। তার জেরেই কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক পুরস্কৃত করেছে ‘ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন’-কে।
কেন্দ্রের বিচারে ‘র্যাঙ্ক ওয়ান’ হয়েছে বাংলা। সম্প্রতি সংখ্যালঘু উন্নয়ন তহবিল নিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করে কেন্দ্র। সেখানেই বাংলার সাফল্যকে স্বীকৃতি দেওয়া হয়। দেওয়া হয় সার্টিফিকেট। উল্লেখ্য, আর্থিকভাবে দুর্বল সংখ্যালঘু পরিবারের বেকার ছেলে-মেয়েদের ব্যবসা করার জন্য মাথা পিছু ৫ লাখ টাকা ঋণ দেয় ‘ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন’। বছরে তার জন্য নামমাত্র হারে সুদ দিতে হয়।
[আরও পড়ুন: মানসিক অবসাদগ্রস্থ বালিকাকে স্কুলের ভিতর নিয়ে গিয়ে গণধর্ষণ! চাঞ্চল্য মালদহে]
প্রসঙ্গত, গত জুলাই মাসে রাজ্যের মাদ্রাসাগুলি বর্তমানে অনেক উন্নত হয়েছে, সংখ্যালঘু ছেলেমেয়েরা আইএএস বা আইপিএস হচ্ছে। বিধানসভায় এমনই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রাসাগুলির যাতে আরও উন্নতি হয়, সে দিকে এবার আরও বেশি নজর দেওয়ার কথাও বলেছিলেন মমতা। সেই সঙ্গে মাদ্রাসাগুলির উন্নয়নে কমিটি গঠন করার কথাও বলেছিলেন তিনি।
[আরও পড়ুন: মুম্বইতে ইন্ডিয়া জোটের বৈঠকে সখ্য, ধূপগুড়িতে ভোটপ্রচারে বাম-কংগ্রেসের নিশানায় তৃণমূল]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন