সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ৷ আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা৷ চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত৷ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে সূচি প্রকাশ করেছে পর্ষদ৷
[ আরও পড়ুন: কড়েয়ায় বাড়িতে উদ্ধার বৃদ্ধের রক্তাক্ত দেহ, সম্পত্তির লোভে খুন বলে অনুমান পুলিশের]
প্রতি বছরই মেধাতালিকা প্রকাশের সময়ই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ৷ তবে এবার ফলাফল প্রকাশের সময় পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় দিনক্ষণ ঘোষণা করেননি৷ ২০২০ সালে কবে মাধ্যমিক হবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি৷ আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ৷ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷
একনজরে দেখে নিন কবে কী পরীক্ষা
১৮ ফেব্রুয়ারি : প্রথম ভাষা
১৯ ফেব্রুয়ারি : দ্বিতীয় ভাষা
২০ ফেব্রুয়ারি : ভূগোল
২২ ফেব্রুয়ারি : ইতিহাস
২৪ ফেব্রুয়ারি : অঙ্ক
২৫ ফেব্রুয়ারি : ভৌতবিজ্ঞান
২৬ ফেব্রুয়ারি : জীবন বিজ্ঞান
২৭ ফেব্রুয়ারি : ঐচ্ছিক বিষয়

[ আরও পড়ুন: সারদার পর নারদ কাণ্ড নিয়ে তৎপর সিবিআই, ফের তলব করা হল মির্জাকে]
গত বছরের মাধ্যমিক পরীক্ষায় নকল রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ৷ তবে তাতেও রোখা যায়নি নকল৷ ছটি প্রশ্নপত্রই পরীক্ষা শুরুর মাত্র আধঘণ্টার মধ্যেই ছড়িয়ে পড়েছিল একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে৷ যা নিয়ে বিতর্কও কম হয়নি৷ ওই ঘটনা থেকে শিক্ষা নিয়েই ২০২০ সালের মাধ্যমিকেও নকল রুখতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ভাবনাচিন্তা করছে মধ্যশিক্ষা পর্ষদ৷
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী