Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

কমিশনের সঙ্গে বিবাদে সর্বদল বৈঠক বয়কট, ফের হাই কোর্টে যাচ্ছে বিজেপি

ছ'জন প্রতিনিধিকেই বৈঠকে থাকতে দিতে হবে, আবদার বিজেপির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০১৮, ১৫:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০১৮, ১৫:২০

options
link
কমিশনের সঙ্গে বিবাদে সর্বদল বৈঠক বয়কট, ফের হাই কোর্টে যাচ্ছে বিজেপি zoom

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ফের মামলার গেরোয় থমকে যেতে বসেছে পঞ্চায়েত নির্বাচন৷ শনিবার সর্বদল বৈঠক বয়কট করে রেজিস্ট্রারের কাছে অভিযোগ জানাতে কলকাতা  হাই কোর্টে গেরুয়া শিবির৷  আর তাতেই নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা৷

আজ, শনিবার দুপুরে পঞ্চায়েত ভোটের ভাগ্য নির্ধারণের লক্ষ্যে রাজ্য নির্বাচন কমিশন সর্বদল বৈঠক ডাকে৷ কিন্তু, সর্বদল বৈঠকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তোলে বিজেপি৷ কমিশনের বাধার মুখে পড়ে আজ গোসা করে সর্বদল বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেয় রাজ্য বিজেপি নেতৃত্ব৷
গতকালই কমিশনের তরফে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলকে সর্বদলে অংশ নিতে আবেদন করা হয়৷ কমিশনের তরফে দু’জন প্রতিনিধিকে বৈঠকে অংশ নিতে দেওয়া হবে বলেও জানানো হয়৷ কিন্তু, সেই আর্জি না মেনে আজ বিজেপির তরফে ছ’জনের প্রতিনিধি দল সর্বদলে যোগ দেওয়ার আবেদন জানায়৷ অভিযোগ, বিজেপির প্রতিনিধিদের বাধা দেওয়া হয়৷ এরপরই চূড়ান্ত ক্ষোভে ফেটে পড়ে বিজেপি৷ কমিশনের বৈঠক বয়কট করে মামলার দায়ের সিদ্ধান্ত নেয় রাজ্য বিজেপি নেতৃত্ব৷
এদিন বিজেপি নেতা মুকুল রায় বলেন, ‘‘আজ আমাদের বাধা দেওয়া হয়েছে৷ রাজ্য সরকারে দাসত্ব করা কমিশনের কর্মীরা আমাদের বৈঠকে যেতে বাধা দিয়েছে৷ আমরা আগেই বলেছিলাম, ছ’জন বৈঠকে অংশ নেব৷ কিন্তু, আমাদের বৈঠকে ঢুকতে দেওয়া হল না৷ কারণ, বিজেপিকে আটকালে নির্বাচন কমিশনের কর্মীদের প্রোমোশন হবে৷’’

Advertisement

একই সঙ্গে সিপিএমের তরফেও আজ কমিশনের বিরুদ্ধে তোপ দাগা হয়৷ রবিন দেব বলেন, ‘‘কমিশন বলছে সোমবার থেকে মনোনয়নের দিন ধার্য করবে৷ কিন্তু, আমাদের দাবি মনোনয়ন জমা দেওয়ার জন্য পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে৷ পুলিশকে দিয়ে না হলে কেন্দ্র বাহিনী নিয়ে নির্বাচন করার কমিশন৷’’  জানা গিয়েছে, আজ বৈঠকে বিজেপির পাঁচজন নেতা আর একজন আইনজীবী ছিলেন৷ মুকুল রায়, শমীক ভট্টাচার্য, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার-সহ পাঁচজন নেতা। প্রতাপ বন্দ্যোপাধ্যায় বক্তব্য, ‘‘আমরা ছয়জন যাব, কমিশনারকে কাল রাতেই জানিয়েছিলাম। ফ্যাক্স করেছি। ওদের সঙ্গে কথাও হয়েছিল৷ কিন্তু আমাদের আটকাল পুলিশ।’’ এর পরই বিজেপির তরফে হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে বিষয়টি জানানো হয়৷ সূত্রের খবর,  সব কিছু ঠিকঠাক থাকলে নতুন করে মামলা করতে পারে বিজেপি৷ কারণ, বিজেপির সঙ্গে আলোচনা ছাড়া কোনও কিছু ঘোষণা করতে পারবে না কমিশন৷ ফলে, বৈঠকে বাধা দেওয়া অভিযোগ তুলে বিজেপির মামলা ছাড়া আর কোনও পথ খোলা নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.