Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়া

মনুয়াকাণ্ডের ছায়া বাগুইআটিতে, প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করল মহিলা

গ্রেপ্তার অভিযুক্ত স্ত্রী ও যুবক৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০১৯, ১৯:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০১৯, ১৯:৫৯

options
link
মনুয়াকাণ্ডের ছায়া বাগুইআটিতে, প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করল মহিলা zoom
ছবি: প্রতীকী।
Advertisement

স্টাফ রিপোর্টার: বারাসতের যে মনুয়াকাণ্ডে গোটা রাজ্যকে তোলপাড় করে দিয়েছিল, তারই পুনরাবৃত্তি হল এবার বাগুইআটিতে। পরকীয়ার বলি আরও এক। প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। তারপর দু’জনে মিলে দেহ লোপাটের চেষ্টা করে। কিন্তু স্বামীর দেহ লোপাট করার সময় ধরা পড়ে যায় স্ত্রী ও তার প্রেমিক।

[ আরও পড়ুন: ফের রাতের কলকাতায় আতঙ্ক, নিগ্রহের শিকার প্রাক্তন মিস ইন্ডিয়া]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, প্রতিবেশী যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরেই পরকীয় সম্পর্কে মজে ছিল বাগুইআটির আটঘরা তরফদারপাড়ার বাসিন্দা আর্জিনা বিবি। স্বামী মোজাফ্ফর হোসেনও জেনে গিয়েছিলেন শেখ ইলিয়াসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তাঁর স্ত্রী আর্জিনা। এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই স্বামী—স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। সোমবার রাতে যা নৃশংস হত্যাকাণ্ডে পরিণত হয়৷ যা দেখে কথা হারিয়ে ফেলেছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, ওইদিন রাতে মোজাফ্ফর হোসেনকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয় আর্জিনা। অচৈতন্য হয়ে পড়লে, তাঁকে খাটের সঙ্গে বেঁধে দেওয়া হয়। তারপর যৌনাঙ্গে আঘাত করা হয়। এরপর স্বামীর মৃতদেহ লোপাট করতে মধ্যরাতে প্রেমিকের সঙ্গে বের হয় আর্জিনা।

[ আরও পড়ুন: ফের মেট্রোয় আত্মহত্যা, ব্যস্ত অফিস টাইমে ব্যাহত পরিষেবা ]

পুলিশ সূত্রে খবর, মুজাফ্ফরের দেহটি একটি ভ্যানে তুলে দু’জনে মিলে বের হয়। বিভিন্ন এলাকা ঘুরে তারা যায়, এয়ারপোর্ট থানার সালুয়ায়। সেখানে মোজাফ্ফরের আত্মীয় নজরুল শেখ ও ফরিদা বিবি থাকেন। পুলিশের ও স্থানীয়দের দাবি, দেহটি ওই আত্মীয়দের বাড়িতে রেখে চলে আসতে চেয়েছিল তারা। কিন্তু সে সময় কয়েকজন এলাকাবাসী তাদের দেখে ফেলেন। জিজ্ঞাসাবাদ করতেই অর্জিনা ও ইলিয়াস জানায়, যে মোজাফ্ফর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তবে ওই দুই অভিযুক্তের আচরণে সন্দেহ হয় এলাকাবাসীর। ওই দু’জনকে আটকে রেখে পুলিশে খবর দেন তাঁরা। এলাকাবাসীর চাপে পড়ে খুনের কথা স্বীকার করে আর্জিনা ও ইলিয়াস। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে তারা জানতে পারে, দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এমনকী যৌনাঙ্গেও গুরুতর আঘাত ছিল। অভিযুক্ত এই পরকীয়া-যুগলকে গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.