সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও পাকাপাকিভাবে আসেনি শীত৷ তবে, এক ধাপে শহরের পারদ নেমেছে বেশ খানিকটা৷ আগামী দু-তিনদিন শহরের তাপমাত্রা কমের দিকেই থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর৷ উত্তুরে হওয়ার সৌজন্যে রবিবার রাতে তাপমাত্রা নেমেছে ১৮.৭ ডিগ্রির কাছাকাছি৷ পুরুলিয়ায় তাপমাত্রা মেনেছে ১৬ ডিগ্রির কাছাকাছি৷ শহর ও জেলাজুড়ে তাপমাত্রা কমলেও পাকাপাকিভাবে শীত আসার জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস৷
[ইঁদুরই বয়ে নিয়ে আসছে মারণ রোগ, আতঙ্ক বাড়ছে শহরে]
হাওয়া অফিস সূত্রে আগেই জানানো হয়েছিল, উত্তুরে হাওয়ার হাত ধরে শীতের আমেজ ফিরবে শহরে৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে৷ তার জেরে সপ্তাহ শেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বেশ খানিকটা কমবে বলে আগেই পূর্বাভাস জারি করেছিল হাওয়া অফিস৷ শীতের আমেজে ফিরল শহর কলকাতায়৷ আজ, সকালের দিকে বেশ কিছুটা শীতের অনুভূতি পান তিলোত্তমার বাসিন্দারা৷ ভোরের দিকে হালকা কুয়াশা ছিল৷ সোমবার বেলা ১০টা পর্যন্ত ছিল মেঘলা আকাশ৷ তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷
[তৃণমূলের ব্রিগেডে যাচ্ছে না সিপিআই, ফরোয়ার্ড ব্লক]
জানা গিয়েছে, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হওয়ার কারণে গত বেশ কয়েকদিন ধরে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করেছিল৷ ফলে, উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়ে৷ আর তার জেরেই ভোর ও রাতের দিকে শুধু হালকা শীতের অনুভূতি মিললেও দিনে জারি ছিল অস্বস্তি৷ কিন্তু, এবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন হওয়ায় আজ থেকে ফের উত্তুরে হাওয়া জোরালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷
[সোমেনপুত্র-র হাতেই কি এবার উঠবে যুব কংগ্রেসের ভবিষ্যৎ? তুঙ্গে জল্পনা]
উত্তুরে হাওয়ার হাত ধরে ফিরেছে শীতের অনুভূতি৷ কমছে, শহরের উষ্ণতা৷ কিন্তু, কতদিন স্থায়ী হবে উত্তুরে হাওয়ার দাপট? এ বিষয়ে হাওয়া অফিসের তরফে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি৷ ডিসেম্বরের শেষের দিকে শীতের প্রভাব বাড়বে বলেই আশা আবহবিদদের৷
সর্বশেষ খবর
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়