Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২৭ জুন ২০২৬
Kolkata

খাস কলকাতায় বাড়ি থেকে উদ্ধার মহিলার অগ্নিদগ্ধ দেহ, মদ্যপ ছেলের অত্যাচারে চরম সিদ্ধান্ত?

মুচিপাড়া থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০২৩, ১৯:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০২৩, ১৯:০৪

options
link
খাস কলকাতায় বাড়ি থেকে উদ্ধার মহিলার অগ্নিদগ্ধ দেহ, মদ্যপ ছেলের অত্যাচারে চরম সিদ্ধান্ত? zoom

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: নেশায় ডুবে থাকে ছেলে। মদ্যপ অবস্থায় মাঝেমধ্যেই মাকে মারধর করে। সম্ভবত সেই হতাশায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা বধূর। শুক্রবার দুপুরে ক্রিক লেনে বন্ধ বাড়ি থেকে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য। আত্মহত্যা বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

নিহত সাথী বন্দ্যোপাধ্যায় (৫৫) ক্রিক লেনের ওই বাড়ির দোতলায় থাকতেন। স্বামী এবং ছেলেকে নিয়েই তাঁর সংসার। দুজনেই বেসরকারি সংস্থায় কর্মরত। শুক্রবার দুপুরে বাড়িতে একাই ছিলেন সাথী। প্রতিবেশীরা আচমকা বাড়ি থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন। দুর্গন্ধও পাওয়া যায়। প্রতিবেশীরা জড়ো হয়ে যান। বাড়ির ভিতরে ঢোকেন তাঁরা। ততক্ষণে সাথীর প্রায় গোটা শরীরই পুড়ে গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: টেলিফোন বুথ থেকে ৭ কলেজের মালিক, রকেট গতিতে উত্থান ডোমকলের বিধায়ক জাফিকুলের]

খবর দেওয়া হয় মুচিপাড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাথীকে উদ্ধার করে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে বধূর। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, আত্মহত্যাই করেছেন তিনি। প্রতিবেশীরা জানান, মহিলার ছেলে নেশা করে বাড়িতে অশান্তি করত। মাকে সে মারধর করত বলেও অভিযোগ। সেই অশান্তির জেরে সাথী চরম সিদ্ধান্ত নেন বলেই মনে করা হচ্ছে। মুচিপাড়া থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: শুভেন্দুর সাসপেনশনের প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে ‘বয়কট’ বিজেপির, উলটো সুর দিলীপের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.