স্টাফ রিপোর্টার: হাজরা চিত্তরঞ্জন সেবাসদনে এক প্রসূতিকে ধর্ষণের অভিযোগ উঠল। শুধু তাই নয়, ধর্ষণে বাধা দেওয়ায় ওই মহিলাকে খুন করারও চেষ্টা করে অভিযুক্ত। বুধবার বিকেলে চারটে নাগাদ এই ঘটনা ঘটে। এমন নৃশংস ঘটনার পরেও হাসপাতালে নিরাপত্তার ঘেরাটোপ টপকে দুষ্কৃতী পালিয়ে যায়। প্রথমে ঘটনা চাপা থাকলেও রাতে বিষয়টি ষ্পষ্ট হয়।
হাসপাতাল কতৃপক্ষ ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। মহিলার মাথায় আঘাত লেগেছে বলে খবর। চিকিৎসার পর ভবানীপুর থানায় ওই মহিলা অভিযোগ দায়ের করেন বলে সূত্রের খবর। সূত্রের দাবি, মাতৃসদনের ছাদে গিয়েছিলেন মহিলা। সেই সময়ে ফাঁকা ছাদে মহিলাকে ধর্ষণের চেষ্টা করে আততায়ী। কিন্তু বাধা দেওয়ায় দেওয়ালে মাথা ঠুকে দেয়।
[আরও পড়ুন: প্রাণের বাজি রেখে সোনার দোকানের ডাকাত পাকড়াও, নদিয়ার নতুন হিরো রানাঘাটের এএসআই]
স্বাভাবিকভাবেই এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে সিসিটিভি ও নিরাপত্তারক্ষী দের নজর টপকে মহিলা কীভাবে ছাদে গেলেন? শুধুমাত্র প্রসূতিদের জন্য নির্দিষ্ট একটি হাসপাতালে ওই বহিরাগতই বা কী করে ঢুকতে পারলেন। সূত্রের খবর, পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। কথা বলা হচ্ছে নিরাপত্তা কর্মীদের সঙ্গেও । তবে এতবড় ঘটনার পরেও বারবার ফোন করলেও হাসপাতালের তরফে মুখে কুলুপ আঁটা হয়েছে।
[আরও পড়ুন: কাঁধে ঢাক নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, কেন?]
সর্বশেষ খবর
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু