সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দোষ একটাই৷ রাস্তার কুকুরদের দেখভাল করা৷ সময় মতো কুকুরগুলিকে খেতে দেওয়া আর তাদের উপর নজর রাখা৷ এই দোষেই এবার প্রতিবেশীদের রোষের মুখে সোনারপুরের যুবতী৷ দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে বাড়ি বয়ে হেনস্তা করে গেল প্রতিবেশীরা৷ প্রিয়াঙ্কার অভিযোগ তাঁকে হেনস্তার পাশাপাশি, রাস্তার কুকুরদের খুনও করে প্রতিবেশীরা৷
প্রিয়াঙ্কার অভিযোগ, প্রতিবেশী বাবলু প্রামাণিক তাঁকে হেনস্তা করে৷ তিনি জানিয়েছেন, একদিন দুপুরে তিনি বাড়ির সামনে কুকুরকে খাবার দিচ্ছিলেন৷ সেই সময় রাস্তা দিয়ে ওই প্রতিবেশী যাচ্ছিল৷ কুকুরটি তাকে দেখে ডেকে উঠলে কুকুরের দিকে পাথর ছুড়ে মারে সে৷ প্রিয়াঙ্কা ঘটনার প্রতিবাদ করলে বাবল তাঁর উপরও চড়াও হয় বলে অভিযোগ৷
এই ঘটনার পরই সোনারপুর থানায় ওই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা এবং তাঁর পরিবার৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বাবলু প্রামাণিক এবং তার স্ত্রী৷ প্রিয়াঙ্কার আরও অভিযোগ, প্রতিদিন সকালে যখন তিনি রাস্তার কুকুরদের খাবার খাওয়াতে বেরোন, তখন সকল প্রতিবেশীরা তাঁকে এই কাজ করার জন্য কটূক্তি বলেন৷ তারা কোনওভাবেই প্রিয়াঙ্কার এই কাজকে মেনে নিতে পারে না বলে প্রিয়াঙ্কার অভিযোগ৷
(শহরের জনবহুল এলাকায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন)
সর্বশেষ খবর
-
ক্রিকেট বিশ্বায়নের বাস্তবায়ন! ভারত-জাপান ম্যাচ নিয়ে আবেগঘন বিসিসিআই সচিব
-
লম্বা চুল, গাল ভর্তি দাড়িতে রুক্ষ রণবীর! ‘প্রলয়’-এর সেট থেকে ফাঁস লুক, দেখুন ভিডিও
-
অন্নপূর্ণার টাকা না পেলে এবার সহজেই জানাতে পারবেন অভিযোগ! হেল্পলাইন নম্বর চালু শুভেন্দু সরকারের
-
প্যারিসে স্বামী নারায়ণ মন্দির উদ্বোধন, আপ্লুত মোদি বললেন, ‘ভারত-ফ্রান্স সম্পর্ক শিখর ছুঁল’
-
মালদহের ১৫০ বছরের প্রাচীন শিবমন্দির গিলে খেল গঙ্গা, অকল্যাণের আশঙ্কায় স্থানীয়রা