Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

বধূর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য পূর্ব যাদবপুরে, শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ মৃতার মায়ের

স্বামীর পরকীয়ার জেরে অশান্তির পরই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৯, ১৫:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৯, ১৫:২৩

options
link
বধূর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য পূর্ব যাদবপুরে, শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ মৃতার মায়ের zoom
Advertisement

অর্ণব আইচ: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব যাদবপুর এলাকায়। মৃতার নাম সুধা সর্দার (২৫)। এই ঘটনায় মৃতার স্বামী কমল সর্দার ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন সুধার মা।

[চিৎপুরে বেআইনি মদের কারবার বন্ধ করতে গিয়ে মাথা ফাটল অ্যাডিশনাল ওসির]

জানা গিয়েছে, ছ’বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল সুধা ও কমলের। সুধার বাপের বাড়ি আনন্দপুর থানা এলাকার চৌবাগায়। কমলের বাড়ি পূর্ব যাদবপুর থানা এলাকার সত্যজিৎ কাননে। তাঁদের সাড়ে চার বছরের একটি ছেলে আছে। পরিবারের তরফে জানা গিয়েছে, অন্য মহিলার সঙ্গে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে এই অভিযোগে শুক্রবার রাতে সুধার সঙ্গে তাঁর স্বামীর অশান্তি হয়। তারপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন সুধা। কিছুক্ষণ পর ঘরের দরজা খুলে সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুধার দেহ। তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সুধাকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, কমল সর্দার ফুড ডেলিভারি সংস্থা সুইগিতে কাজ করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[নাতির অপমানে ভিটে ছাড়া বৃদ্ধা, ঠাকুরমাকে উদ্ধার করলেন ‘পুলিশ নাতি’]

শনিবার সকালে মৃতার মা সুধার স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও মৃতার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কোনও তথ্য প্রমাণ এখনও পায়নি পুলশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.