গভীর রাতে পাটুলিতে (Patuli) শ্লীলতাহানির শিকার তরুণী! চারজন যুবকের বিরুদ্ধে রাস্তায় জামা ধরে টান, ধাক্কাধাকি, অশ্লীল অঙ্গিভঙ্গির অভিযোগ। পুলিশে অভিযোগ জানাতেই চারজনকে ধাওয়া করে ধরল পুলিশ। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পাটুলি মোড় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম দেবাংশু দাস (২৩), পল্লবকুমার হালদার (২৩) শুভজিৎ মণ্ডল (২৫), সুমন দাস (২৬)। তাঁরা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা। জানা গিয়েছে, বুধবার রাত প্রায় ১২টা নাগাদ পাটুলির মোড়ে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন যুগল। সেই সময় সেখানেই দাঁড়িয়ে থাকা চার যুবক তরুণীর উদ্দেশ্যে অশ্লীল অঙ্গিভঙ্গি করেন বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করলে তরুণীর শ্লীলতাহানি করা বলে অভিযোগ।
আরও পড়ুন:
তরুণীর অভিযোগ তাঁর গায়ে হাত দিয়েছে চার অভিযুক্ত। এমনকী জামা ধরে টান দেওয়া হয়েছে বলেও অভিযোগ। তরুণী চিৎকার করলে টহলরত পুলিশ ভ্যান এগিয়ে আসে। পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ করেন তিনি। এর মধ্যেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় চার অভিযুক্ত। তাঁদের ধাওয়া করে ধরে ফেলেন পুলিশ কর্মীরা। তারপরই তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের আজ, বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূলে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কাটল না ৩২ বছরের অভিশাপ! হকি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচেই ঝুলে ভারতের ভবিষ্যৎ
-
নতুন মৃত্যুদূত! বঙ্গসন্তানের নেতৃত্বে খোঁজ মিলল আরও বিষধর সামুদ্রিক সাপের
-
১৬ দিন পর অনশন ভাঙলেন দেবেন্দ্র, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে উঠতে পারে আন্দোলনও
-
এবার হাসপাতাল হবে মৌলালির ‘স্টুডেন্টস হেলথ হোম’, বড় ঘোষণা বিমান বসুর
-
প্রতি মিনিটে ব্লক একটি করে পোস্ট! সোশাল মিডিয়া নিয়ে নির্দেশ সরকারের, কাদের উপর কোপ?