ভর সন্ধ্যায় টালা ব্রিজের (Tala Bridge) ল্যাম্প পোস্টে স্টান্টবাজি যুবকের। জামা-কাপড় খুলে বাতিস্তম্ভে উঠে পড়েন তিনি। মোবাইলে ভিডিও দেখিয়ে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। ল্যাডার নিয়ে এসে ওই যুবককে উদ্ধার করা হয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যুবক মানসিক ভারসাম্যহীন।
যুবকের নাম ও পরিচয় জানা যায়নি। তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যুবক ভবঘুরে। তিনি মানসিক ভারসাম্যহীন বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার সময় এক যুবক হঠাৎ ল্যাম্প পোস্টে উঠে পড়েন। বাতিস্তম্ভে উঠে স্টান্টবাজি করতে থাকেন। দমকল বাহিনী এসে নিচে জাল পেতে যুবককে নামানোর চেষ্টা করে। কিন্তু কোনও কাজ হয়নি। উলটে যুবকের লম্পঝম্প বেড়ে যায়। পরে ল্যাডার নিয়ে আসা হয়। উদ্ধারকারীরা যুবক নামিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু তিনি রাজি হননি। পরে কার্যত কোলপাঁজা করে যুবককে নামিয়ে নিয়ে আসা হয়। বিকেলে অফিস ছুটির সময়ে এই কাণ্ড ঘটায় কিছুটা যানজট হয়। তবে তা দ্রুততার সঙ্গে সামাল দেওয়া হয়েছে।
যুবকের নাম ও পরিচয় জানা যায়নি। তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যুবক ভবঘুরে। তিনি মানসিক ভারসাম্যহীন বলেই জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা আগে যুবককে এলাকায় দেখননি। ঘটনায় ব্যাপক শোরগোল ছড়ায় এলাকায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর