Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

কলেজ স্ট্রিটে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা, আটক ২ সন্দেহভাজন

পুরনো শত্রুতার জেরে হামলা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৮, ১৩:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৮, ১৩:২৮

options
link
কলেজ স্ট্রিটে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা, আটক ২ সন্দেহভাজন zoom

অর্ণব আইচ:  কলেজ স্ট্রিটে যুবককে ঘিরে ধরে মারধরের পর কুপিয়ে খুনের চেষ্টা৷ বৃহস্পতিবার সকালে বর্ণপরিচয় মার্কেটের সামনের এই ঘটনায় হতচকিত স্থানীয়া৷ গুরুতর জখম অবস্থায় ওই যুবক ভরতি রয়েছেন হাসপাতালে৷ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জোড়াসাঁকো থানার পুলিশ৷

[খেলতে খেলতে মাঠেই মৃত্যু তরুণ ফুটবলারের, বেলঘরিয়ায় শোকের ছায়া]

ঘুমের ঘোর কাটিয়ে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ধীরে ধীরে জাগছে বইপাড়া৷ উঠছে একের পর এক দোকানের ঝাঁপ৷ তখনও সেভাবে ভিড় জমতে শুরু করেনি কলেজ স্ট্রিটে৷ আচমকাই বেশ কয়েকজন যুবকের চিৎকার চেঁচামেচিতে অবাক হয়ে যান স্থানীয় বই বিক্রেতারা৷ লোক মুখে রটে যায় বর্ণপরিচয় মার্কেটের পিছনের দিকে কোনও গন্ডগোল হচ্ছে৷ তড়িঘড়ি ঘটনাস্থলে জড়ো হয়ে যান স্থানীয়রা৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ‘‘পাঁচজন যুবকের একটি দল এক যুবককে ঘিরে ধরে বেধড়ক মারধর করতে শুরু করে৷ মারধরের পর ওই যুবকের পেটে ছুরি ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা৷’’ তবে স্থানীয়রা জড়ো হয়ে গেলে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ওই পাঁচ যুবক৷

Advertisement

[গভীর রাতে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীদের]

স্থানীয়দের দাবি, জখম যুবকের নাম তনভির রহমান৷ এলাকারই বাসিন্দা সে৷ বর্ণপরিচয় মার্কেটের দোকান ঘর নিয়ে বেশ কয়েকদিন ধরেই ওই পাঁচ যুবকের সঙ্গে ঝামেলা চলছিল তনভিরের৷ সেই শত্রুতার জেরেই কুপিয়ে খুনের চেষ্টা বলেই অভিযোগ এলাকাবাসীর৷

খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় জোড়াসাঁকো থানার পুলিশ৷ রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়৷ তার শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক৷ এই ঘটনায় ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ৷ তাদের জেরা করে ঘটনার কিনারার চেষ্টা করছেন তদন্তকারীরা৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.