সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্বকের যত্ন নিন… বাংলা ব্যন্ডের জনপ্রিয় এই গানের সঙ্গে পা মিলিয়েছিলেন আমা-বাঙালি৷ গানের তালে পা দুলে উঠলেও বিষয় যখন ‘ত্বকে’র যত্নের, তখন কিন্তু ছেড়ে কথা বলতে নারাজ বঙ্গতনয়রা৷ বিউটি পার্লারে হাজারের পাত্তি খসিয়ে রূপচর্চার সঙ্গে সঙ্গে সমান তালে চলে ঘরোয়া পদ্ধতিতে ত্বক পরিচর্যার কাজ৷ আর ত্বকের যত্ন নিতে গিয়ে যদি টুকিটাকি পরীক্ষা-নিরীক্ষা করা যায়, তাতে ক্ষতি কোথায়? আর এই পরীক্ষা পর্বে বাঙালি তনয়াদের হাতের কাজের জুরি মেলা ভার৷ কখনও নানান ফলের ব্যবহার, কখনও আবার লতা-পাতার নানান জারিজুরি৷ ত্বকের যত্ন নেওয়ার উপকরণের মধ্যে এবার সামিল দই৷
[ সুইমিং পুলে মিলনের ফ্যান্টাসি রয়েছে? বড়সড় সমস্যায় পড়তে পারেন! ]
আপনার সৌন্দর্য বাড়াতে দইয়ের ব্যবহার ভাল ফল দেয়৷ ত্বকে আনে উজ্জ্বলতা৷ তৈলাক্ত ও শুষ্ক ত্বকের জন্য দই ব্যবহার খুবই কার্যকর হয়ে উঠতে পারে৷ এবার দেখে নিন কীভাবে নেবেন ত্বকের যত্ন?
- দই ও মধু ত্বকের জন্য পুষ্টিকর৷ শুষ্ক ত্বকের দই ও মধুর মিশ্রণ জাদুর মতো কাজ কারে৷ ত্বকে অদ্ভুত শীতলতা আনে৷ অর্ধেক কাপ দইয়ের সঙ্গে মধু মিশিয়ে দুটি টেবিল চামচ তরলটি মেখে ১৫ মিনিট অপেক্ষার পরই হাতেনাতে তফাত চোখে পড়বে৷
- একটি পাত্রে ২ টেবিল চামচ দই ভালো করে নেড়ে তরল করে নেওয়ার পর হলুদ গুঁড়ো মিশিয়ে পরিষ্কার ত্বকে ১৫ মিনিটের জন্য একটি ফেসপ্যাকটি তৈরি করতে হবে৷ ১৫ মিনিট অপেক্ষার পর ফেসপ্যাকটি ধুয়ে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগিয়ে নিন৷ কিছু সময় পর থেকে বুঝবেন, কেমন পার্থক্য৷
[ কাজের ফাঁকেই প্রেমিকাকে খুশি করতে চান? জেনে নিন উপায় ]
সর্বশেষ খবর
-
বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে বাম-তৃণমূলকে নিশানা, ‘রাজ্যকে দাঁড় করাতেই হবে’, সংকল্প মুখ্যমন্ত্রীর
-
‘এতে হইচই করার কিছু নেই’, রাম মন্দিরে চুরিকে গুরুত্বই দিচ্ছেন না উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী
-
রাস্তা আটকে ২১ জুলাই, আদালত অবমাননায় মমতা-অভিষেকের হলফনামা তলব হাই কোর্টের
-
স্বাধীন তিব্বতের দাবি! রাষ্ট্রসংঘের সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী যুবক
-
গোলও করেন, আবার লেখেনও! নরওয়েকে শেষ ষোলোয় তোলা নুসার লেখা বই এখন বেস্টসেলার