সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বৃহত্তম টেলিকম সার্ভিস প্রোভাইডার ভারতী এয়ারটেল নয়া ফোর-জি হ্যান্ডসেট ক্রেতাদের জন্য নিয়ে এল নতুন ইন্টারনেট অফার৷
সংস্থা এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, নতুন ফোর-জি হ্যান্ডসেট কিনলে ক্রেতারা এক জিবি ফোর-জি/থ্রি-জি ডেটার দামে আরও ৯ জিবি ডেটা পাবেন৷ ২৫৯ টাকার বিনিময়ে ১ জিবি ডেটা সঙ্গে সঙ্গে পাওয়া যাবে৷ বাকি ৯ জিবি ডেটা ‘মাই এয়ারটেল অ্যাপ’ ডাউনলোড করে পাওয়া যাবে৷ ওই ডেটার ভ্যালিডিটি থাকবে ২৮ দিন৷ পরপর তিনবার রিচার্জের উপর এই বিশেষ অফারটি পাওয়া যাবে৷
প্রাথমিক পর্যায়ে গুজরাত, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে এই অফার চালু হলেও এখন দেশজুড়ে সবকটি রাজ্যে এই অফার পাওয়া যাবে৷ এমনকী, যে কোনও ফোর-জি হ্যান্ডসেটে মিলবে এই অফার, এমনটাই জানিয়েছে সংস্থাটি৷
ভারতী এয়ারটেল-এর মার্কেট অপারেশনের ডিরেক্টর অজয় পুরি জানিয়েছেন, “ভারতে ফোর-জি নেটওয়ার্কের জনক এয়ারটেল৷ টেক-স্যাভি গ্রাহকদের এয়ারটেল ফোর-জির দুর্দান্ত স্পিডের অভিজ্ঞতা দিতেই আমাদের এই নয়া অফার৷ ” সম্প্রতি ‘মাই এয়ারটেল অ্যাপ’-এর এয়ারটেল অ্যাপস বিভাগকে ঢেলে সাজিয়েছে সংস্থাটি৷ অ্যাপ-এই মিলবে লাভ টিভি, হাইক মেসেঞ্জার, এয়ারটেল মানি-সহ একগুচ্ছ পরিষেবা৷
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন