সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চির-সিঙ্গল? একা সময় কাটাতে পছন্দ করেন? নিজের মতো বই পড়া কিংবা গান শোনাই আপনার খুব পছন্দের অবসর? জানেন কেন এমন সিঙ্গল আপনি? আর যদি সিঙ্গল না হন, তবে যাঁরা সর্বদা সিঙ্গল তাঁদের এই একা থাকার রহস্যটা কী তা জানা আছে?
গবেষকরা বলছেন সিঙ্গলদের এই একা থাকার একটি বিশেষ বৈজ্ঞানিক কারণ আছে।
গবেষকরা জানাচ্ছেন, জিনগত কারণে মানুষ একা থাকেন। সম্প্রতি ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স-এর এক গবেষণায় জানা গিয়েছে, অক্সিটোসিন হরমোনের প্রভাবেই প্রেমে পড়ার প্রবণতা বৃদ্ধি পায়।
গবেষকরা ১২১ জনের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখেছেন, যে সকল ব্যক্তিদের অক্সিটোসিন হরমোনে মেথিলেশনের পরিমাণ বেশি তাঁরা একটু কম সামাজিক হন এবং তাঁদের মধ্যে রোমান্টিসিজম কম থাকে। কিন্তু যাঁদের অক্সিটোসিন হরমোনে মেথিলেশনের পরিমাণ কম তাঁরা বেশি সামাজিক এবং রোমান্টিক হন।
যদিও গবেষকরা জানিয়েছেন, প্রেম করা কিংবা সিঙ্গল থাকার ক্ষেত্রে ব্যক্তির নিজস্ব চিন্তাভাবনাই বেশি গুরুত্বপূর্ণ| প্রেমে পড়লে মানুষ যেকোনও হরমোনকেও খুব সহজে উপেক্ষা করতে সক্ষম!
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার