সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেকেরই কিছু নিজস্ব মুহূর্ত থাকে। সমাজ-ব্যক্তি-পরিবার কোনও কিছুই সে মুহূর্তে প্রভাব ফেলতে পারে না। সাধারণভাবে একজন মানুষকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, একান্ত মুহূর্তে তিনিই হয়তো অন্যরকম। একজনের রুচি-শিক্ষা-দীক্ষার মিলিত ইমেজ হয়তো সে ব্যাপারের সঙ্গে একেবারেই খাপ খায় না। এ কথা যেমন পুরুষদের ক্ষেত্রে সত্যি, তেমনই মহিলাদের ক্ষেত্রেও। সাধারণভাবে মহিলারা বাইরে নিজেদেরকে তুলে ধরেন। রূপটানে সাজসজ্জায় যেভাবে তাঁদের দেখা যায়, নিজস্ব মুহূর্তে সেই শৌখিনতার আবরণ খসে যায়। তাহলে কীরকম সেই সব মুহূর্ত? এ প্রশ্নেরই উত্তর খুঁজেছিলেন শিল্পী স্যালি নিক্সন। তাঁর ছবিতেই উঠে এসেছে মহিলাদের একান্ত কাটানো মুহূর্তগুলি।
প্রায় বছর দুয়েক ধরে এই ছবিগুলি তৈরি করেছেন শিল্পী। নিজের জীবন বা বন্ধুদের জীবনের অভিজ্ঞতাই ভরে তুলেছে তাঁর ক্যানভাস।

সিরিজের সাম্প্রতিক ছবিগুলি তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। আর তাইই যেন হয়ে উঠেছে অন্য এক আরশিমহল।
শিল্পী জানিয়েছিলেন, মহিলাদের একান্ত মুহূর্ত হয়তো অনেক মিথই ভেঙে দেবে। কেননা এই ছবি মহিলাদের এমনভাবে তুলে ধরেছে, যেখানে তাঁদের পারফেক্ট ফিগার নেই। কাজকর্মও এমন যা চমকে দিতে পারে।
রেস্তরাঁ থেকে বাথরুম কিংবা মেসের ঘর- নানা মুহূর্তে মহিলাদের নিজস্ব ভাবভঙ্গি উঠে এসেছে তাঁর আঁকায়। ভাবনা আর বাস্তবের মধ্যে যে ফারাক, এই ছবিগুলো যেন সে কথাই মনে করিয়ে দিচ্ছে।
ছবি সৌজন্য-স্যালিনিক্সন.কম
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’