সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি৷ সমলিঙ্গে হোক বা বিপরীত লিঙ্গ, যৌনতার প্রতি আকর্ষণ মানুষ মাত্রই থাকবে৷ এই ধারণাই বেশিরভাগ মানুষ পোষণ করেন৷ কিন্তু এর বাইরেও রয়েছে আরও একটি শব্দ৷ অযৌনতা৷ কোনও রোগ বা প্রবৃত্তি নয়, যৌনতারই একটি প্রকারভেদ মানুষের এই নিষ্কাম মনোভাব৷ এমনটাই বলছেন বিশেষজ্ঞরা৷
(পেটিএম ব্যবহার করেন? তাহলে জেনে রাখুন এই নয়া নিয়ম)

ইদানীং মানুষের মধ্যে এই প্রবনতা অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে৷ শরীরী মিলনে অনাসক্ত এই মানুষগুলির কাছে যৌনতাই শেষ কথা নয়৷ তা বলে কি তাঁরা ভালবাসেন না? একদম বাসেন৷ বরং গবেষকদের দাবি, অযৌনকামী মানুষরা খুব ভাল প্রেমিক বা প্রেমিকাও হন৷ বেশিরভাগেরই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়৷ আর যৌন মিলনে এঁদের শরীরও সাড়া দেয়৷ মনে রাখতে হবে যৌনতার প্রতি আকর্ষণ আর যৌন মিলনের সুখ ভোগ এক কথা নয়৷ তবে হ্যাঁ, যৌনতায় নিরাসক্ত এই মানুষগুলির সঙ্গী যদি অতি মাত্রায় যৌনতার প্রতি আসক্ত হয়৷ তাহলে এঁদের পক্ষে সম্পর্ক টিকিয়ে রাখা তেমনভাবে সম্ভবপর হয় না৷ অনেকে আবার হতাশাতেও ভোগেন৷
(ত্বকে সাদা দাগ! সারবে এই ঘরোয়া টোটকাতে)

২০০৪ সালের একটি গবেষণায় দেখা গিয়েছে যে, ব্রিটিশ জনগণের শতকরা ১ ভাগ অযৌনকামী৷ কিছু ক্ষেত্রে ধর্মের প্রতি আসক্তি অযৌনতার পরিস্থিতি করে দেয়৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই অযৌনতা মানুষের মধ্যে এমনিতেই জন্ম নেয়৷ যেমন যাঁরা সমলিঙ্গে আকর্ষণ বোধ করেন, তাঁদের সেটা সহজাত প্রবৃত্তি৷ তেমনই অযৌনতাও একটি সহজাত প্রবৃত্তি৷
(কাজ করুন দিক মেনে, তাতেই আসবে সাফল্য)
সর্বশেষ খবর
-
মায়ের গর্ভেই লুকিয়ে শিশুর ভিন্ন ভবিষ্যতের বীজ, অটিজম নিয়ে কী বলছেন চিকিৎসক?
-
‘আর্তনাদ শুনে রিল বানাচ্ছিল’, তারাতলা কাণ্ডে ‘হৃদয়হীন’দের গল্প শোনালেন মৃত্যুঞ্জয়ী
-
শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে লস্কর ‘জঙ্গি’রা! হাজির পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডও
-
ফের ইরানে হামলা আমেরিকার, মধ্যপ্রাচ্যে শান্তি কি অধরাই থাকবে?
-
যুক্তি-তর্ক-গপ্পে বছরব্যাপী জন্মজয়ন্তী উদযাপন শ্যামাপ্রসাদের, প্রতি জেলায় কমিটি গড়ল নবান্ন