সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর কেনাকাটা প্রায় হয়ে এসেছে। চলছে ফিনিশিং টাচ। প্রায় রোজই এখন বেরোতে হচ্ছে বাড়ির গিন্নিদের। আর আপনাকেও। বউয়ের সঙ্গে শপিং-এ না বেরোলে যে কপালে দুঃখ রয়েছে, তা কে না জানে বলুন। তবে সব দুঃখের যেমন শেষ আছে, আপনারও এই ক্লান্তির শেষ রয়েছে। কীভাবে জানেন?

শপিং করে ক্লান্ত স্বামীদের জন্য এবার শপিংমলগুলিতে থাকছে হাজব্যান্ড রেস্ট বুথ। শুধুমাত্র তাদের কথা মাথায় রেখেই নতুন উদ্যোগ নিয়েছে চিন৷ কর্তাদের কর্ত্রীরা যখন শপিংয়ে তুমুল ব্যস্ত, তখন কাঁচের কিয়স্কে বিশ্রাম করতে পারবেন হা-ক্লান্ত স্বামীরা।
জানেন কী কী থাকছে এই রেস্ট রুমে?
১. হাজব্যান্ড রেস্ট বুথে থাকছে ম্যাসাজ চেয়ারের ব্যবস্থা৷
২. থাকছে টিভি দেখার ব্যবস্থা
৩. থাকছে কম্পিউটার গেমস খেলার ব্যবস্থা৷
৪. মোবাইল অ্যাপের মাধ্যমে রেস্টরুমে সিট বুক করতে পারবেন

ইতিমধ্যেই সাংহাই-এর একটি মলে এরকম চারটি কিয়স্ক চালু করা হয়েছে৷ এক একটি কিয়স্ক বানাতে খরচ হয়েছে ৪০ হাজার ইউয়ান বা ৬ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪ লক্ষ টাকার কাছাকাছি। এই কনসেপ্ট-এর উদ্যোক্তা ওয়েন ওয়েই জানাচ্ছেন, যদি এই কনসেপ্ট জনপ্রিয় হয়, তবে শহরের অন্যান্য মলেও চালু করা হবে এরকম কিয়স্ক।
আজ না হয় সাংহাইতে চালু হয়েছে এরকম কিয়স্ক। কিন্তু সেখান থেকে কলকাতার দূরত্ব তো খুব বেশি নয়। তাই শপিং-এ বেড়িয়ে এরকম আরামের আশা করতেই পারেন এ শহরের শপিং-বিধ্বস্ত স্বামীরা।
সর্বশেষ খবর
-
কর্নাটকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী খাড়গে-সহ কংগ্রেসের ৩, জিতলেন এক বিজেপি প্রার্থী
-
এবার বেসরকারি হাসপাতালেও ফ্রি বেড! স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজাতে বড় ঘোষণা শারদ্বতের
-
প্রকাশ্যে ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ! ফিরছে ২৪ বছর আগের নিয়ম
-
‘দ্রাবিড় সভ্যতা’র উত্তরাধিকার! জাতীয় দলে ডাক পেল রাহুলপুত্র অন্বয়
-
রাস্তায় থুতু ফেলতে মানা করায় বৃদ্ধকে অকথ্য মার ট্যাক্সিচালকের! মহারাষ্ট্রে শোরগোল