সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতা কেবল একে অপরের শারীরিক চাহিদা মেটানোর জন্যই জরুরি নয়৷ বরং একটা সম্পর্ককে পূর্ণতা দেওয়ার জন্যও যৌনতা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ শারীরিক সম্পর্কের বাইরে পরস্পরের মানসিক যোগাযোগও গড়ে তোলে সঙ্গম৷ তবে বর্তমানে সকলেই প্রযুক্তির বশবর্তি৷ বাড়ি ফিরে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কথা বলার চেয়ে অনেকেই এখন টেলিভিশনের সামনে ভিড় জমান৷ অথবা মোবাইলে মুখ গুঁজে বসে থাকেন৷ জানেন কি? অজান্তে এই স্বভাবই ব্যাঘাত ঘটাচ্ছে আপনাদের যৌন জীবনে৷
[সঙ্গীর গতিবিধির উপর বেশি নজর রাখছেন, আপনি সুস্থ তো?]
সম্প্রতি এই বিষয়ে একটি সমীক্ষা করেন গবেষকরা৷ গবেষণায় অংশগ্রহণ করেন বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার পুরুষ ও মহিলা৷ তাঁদের প্রশ্ন করা হয় সারাদিনের মধ্যে কখন টিভি দেখেন৷ জানা গিয়েছে, বেশিরভাগ যুগলই জানান, তাঁরা অফিস থেকে ফিরে অনেক রাত পর্যন্ত টিভি দেখতে পছন্দ করেন৷ কারণ তখনই তাঁদের অবসর সময়৷ তাঁদের কাছেই পরের প্রশ্নে জানতে চাওয়া হয়, সপ্তাহে কতবার সঙ্গমে লিপ্ত হন? এখানেই চাঞ্চল্যকর উত্তর পান গবেষকরা৷
[জানেন সঙ্গমকালে কোন শব্দ পার্টনারের উত্তেজনা বাড়িয়ে তোলে?]
সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ছয় শতাংশ স্বীকার করেন তাঁরা সপ্তাহে প্রত্যেকদিন যৌনতা উপভোগ করেন৷ বাকি ৯৪ শতাংশ জানান, প্রত্যেকদিন যৌনতায় লিপ্ত হতে তাঁদের মন চায় না অথবা শারীরিক ভাবে তাঁরা সেই উদ্যম পান না৷ এর কারণ হিসাবে অত্যাধিক টেলিভিশনের নেশাকেই দায়ী করেন বিজ্ঞানীরা৷ তাঁরা জানান, অনেক রাত পর্যন্ত টেলিভিশনের সামনে বসে থাকলে তা সরাসরি চোখের উপরে প্রভাব ফেলে৷ মাথা যন্ত্রণা অথবা নার্ভের অসুখ দেখা দায়৷ যা ধীরে ধীরে প্রভাব ফেলতে থাকে যুগলের যৌন জীবনে৷ তাঁরা হারাতে থাকেন সঙ্গমের আকর্ষণ৷ এক সময় যা সম্পর্কে ছেদ টানতে বাধ্য করে৷
সর্বশেষ খবর
-
ইন্ডিয়া জোটই ভরসা! ভাঙন চিন্তা মাথায় নিয়ে বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা মমতার
-
গ্রীষ্মকালীন বক্সঅফিসে ফের বাজিমাত শিবপ্রসাদ-নন্দিতার, প্রথম সপ্তাহেই দু’কোটির দুয়ারে ‘ফুলপিসি’
-
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
-
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক
-
ওড়িশায় ৬ হাজারি মাইনের সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে ২ কোটি নগদ! মিলল বিপুল সম্পত্তির হদিশ