সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর দিনগুলোতে খাওয়াদাওয়া কোনও নিয়ম মেনে হয় না। পুজো চারদিন চলে দেদার খানাপিনা। নিয়ম ভেঙে যখন-তখন যা খুশি খেয়ে ফেলাই এই সময় দস্তুর। এমনকী পুজো ক’দিন ডায়েট মেনে চলার নিয়মও শিথিল হয়ে পড়ে। তাই পুজো শেষে গ্যাস-অম্বলে ভোগার সম্ভাবনা দেখা দেয়। অ্যাসিডটি বা বুকজ্বালা দেখা দিলে গ্যাসের ওষুধেই ভরসা। অথচ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধই খাওয়া উচিৎ নয়। তবে অকস্মাৎ এই সমস্যায় ভুগলে কী করবেন?

সমাধান আপনার হাতের নাগালেই। এর জন্য ডাক্তারের কাছে দৌড়বার দরকার নেই। নিজের হেঁশেলের উপর আস্থা রাখলেই মুশকিল আসান। দুটি মশলা দিয়ে বানানো পানীয়তে মিলবে সুরাহা।
কীভাবে বানাবেন এই পানীয়?
এক গ্লাস জল নিন। জলের মধ্যে মেশান ১ টেবিল চামচ জোয়ান। সঙ্গে মেশান ১ টেবিল চামচ জিরে। এই মিশ্রন ভিজিয়ে রাখুন সারা রাত। আপনি এক ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এবার ওই জলের মিশ্রন ভালো করে ফোটান। ফোটানো জলে আদা দিতে ভুলবেন না যেন! জল ছেঁকে নিয়ে তাতে মেশান লেবুর রস ও মধু। এই পানীয় দিনে দুবার খেলেই আর গ্যাসের ওষুধের প্রয়োজন পড়বে না।

পুজোর মাত্রাতিরিক্ত খাওয়াদাওয়ার কারণে পেটের সমস্যা দেখা দেওয়াটাই স্বাভাবিক। টানা চারদিনের রিচ খাওয়াদাওয়ায় অন্ত্রের উপর চাপ পড়ে। গ্যাস অম্বলের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই পানীয় আপনাকে সাহায্য করবে।
সর্বশেষ খবর
-
যে কোনও বিপর্যয়ে কুইক রেসপন্স, মহালয়াতেই ৫৫২ থানার জন্য বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর
-
একটা ভুলেই হাতছাড়া ভারতের জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা দেখছেন শুভমান?
-
পাকিস্তানের ‘যম’ সুদর্শন! ‘এস-৪০০-এর সন্ধানে ভারতে গুপ্তচর নামান মুনির’, দাবি প্রাক্তন এয়ার মার্শালের
-
স্ত্রীকে চাকরি, অর্থ সাহায্য, সুনীল সিংয়ের নিহত আপ্ত সহায়কের পরিবারের পাশে অর্জুন
-
‘সংখ্যাগরিষ্ঠ জেন জি আরএসএসে আছে’, দাবি বিজেপি নেতার