সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোন ছাড়া একটি গোটা দিন তো দূরের কথা, এক ঘন্টাও কাটানো এখনকার দিনে বেশ মুশকিল! আর স্মার্টফোনে যে অ্যাপ দু’টি সাধারণ মানুষ সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহার করেন, সেই ফেসবুক ও মেসেঞ্জার- দুটিই অ্যাপই চলতি মাসের শেষে বেশ কিছু স্মার্টফোনে আর কাজ করবে না৷ খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর৷
রিপোর্ট মোতাবেক, যে সব ডিভাইসে ফেসবুকের v55 ও মেসেঞ্জারের v10 চলে, সেই সব অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হয়ে যাবে অ্যাপ দু’টি৷ পাশাপাশি, উইন্ডোজ ফোনেও আর ব্যবহার করা যাবে না ওই দু’টি অ্যাপ৷
[বৈঠকে হিন্দু-মুসলিম নির্বিশেষে গাইতে হবে বন্দে মাতরম, নিদান মেয়রের]
তাহলে পয়লা এপ্রিল থেকে কী হবে? ফেসবুক সূত্রে জানানো হয়েছে, ইউজারদের কাছে দুটি অপশন রয়েছে৷ এক, ইউজাররা যেন ফেসবুক ও মেসেঞ্জারের নতুন ভার্সনগুলি আপডেট করে নেন৷ অথবা, ফেসবুকের একটি হালকা ভার্সন, ফেসবুক লাইট ইনস্টল করতে পারেন৷ তাহলেই আর সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে না৷
কিন্তু কেন পুরনো ভার্সনগুলি এভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে? সূত্রের খবর, ইউজারদের ফেসবুক ও মেসেঞ্জারের নিত্যনতুন ফিচারগুলি পরিবেশন করতে চায় সংস্থা৷ যা পুরনো ভার্সনে সম্ভব নয়৷ তাই পুরনো ভার্সনগুলি অবশেষ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
[Jio প্রাইম মেম্বার হওয়ার মেয়াদ কি বাড়ছে? পড়ুন রিলায়েন্স কর্তার বক্তব্য]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন