Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬
Facebook

আচমকা বিশ্বজুড়ে আংশিক বিপর্যস্ত ফেসবুক-ইনস্টাগ্রাম! সমস্যায় লক্ষ লক্ষ ইউজার

আচমকা বিশ্বজুড়ে আংশিক বিপর্যস্ত ফেসবুক। ভারতীয় সময় রবিবার প্রায় ১টা নাগাদ এই বিভ্রাট শুরু হয়। লক্ষাধিক গ্রাহক অভিযোগ জানিয়েছেন, তাঁরা কম্পিউটার থেকে ফেসবুক ব্যবহার করতে পারছেন না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১৪:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১৪:৪৫

options
link
আচমকা বিশ্বজুড়ে আংশিক বিপর্যস্ত ফেসবুক-ইনস্টাগ্রাম! সমস্যায় লক্ষ লক্ষ ইউজার zoom
বিশ্বজুড়ে আংশিক বিপর্যস্ত ফেসবুক-ইনস্টাগ্রাম। ছবি: সংগৃহীত।
Advertisement

আচমকা বিশ্বজুড়ে আংশিক বিপর্যস্ত ফেসবুক-ইনস্টাগ্রাম। ভারতীয় সময় রবিবার প্রায় ১টা নাগাদ এই বিভ্রাট শুরু হয়। লক্ষাধিক ইউজার অভিযোগ জানিয়েছেন, তাঁরা কম্পিউটার থেকে ফেসবুক ব্যবহার করতে পারছেন না। তবে মোবাইল থেকে অনেকেই ব্যবহার করতে পারছেন। অন্যদিকে, ইউজারদের একাংশের অভিযোগ, তারা ইনস্টাগ্রামও ব্যবহার করতে পারছেন না। কখন এই সমস্যার সমাধান হবে, তা নিয়ে এখনও কিছু জানায়নি মেটা। 

জানা গিয়েছে, রবিবার দুপুর থেকে আচমকা বিকল হয়ে যায় ফেসবুক-ইনস্টাগ্রাম। ইউজাররা তথ্য আদানপ্রদান, পোস্ট কোনও কিছুই করতে পারছেন না। ডেস্কটপ বা কম্পিউটার থেকে ফেসবুক খুললেই একটি মেসেজ দেখাচ্ছে। সেখানে লেখা ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে উপলব্ধ নয়।’ যদিও মোবাইল থেকে ফেসবুক ব্যবহারে কোনও সমস্যা হচ্ছে না। যাঁদের ফেসবুক অ্যাপ রয়েছে, তাঁরা ফেসবুক ব্যবহার করতে পারছেন। কিন্তু কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে, তা এখনও জানা যায়নি। সংস্থার তরফ থেকেও এখনও কিছু স্পষ্ট করা হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক লক্ষেরও বেশি ইউজার ইতিমধ্যেই এক্সে (সাবেক টুইটার) ফেসবুক-ইনস্টাগ্রাম বিকল হয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন। এই বিভ্রাট শুধু ভারতে নয়। গোটা বিশ্বেই বিপর্যস্ত জনপ্রিয় এই সমাজমাধ্যম দু’টি। এর জেরে সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ গ্রাহক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.